Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের লোন না দিলে সমস্ত সরকারি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই তাঁর দেওয়া কথা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর ভোট শেষ হতেই সেই সমস্ত দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে অন

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই তাঁর দেওয়া কথা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর ভোট শেষ হতেই সেই সমস্ত দেওয়া কথা রাখছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। মূলত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের স্বার্থে, শিক্ষাক্ষেত্রে তাঁদের এগিয়ে নিয়ে যেতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

যা স্বল্প সুদে কিন্তু দীর্ঘ মেয়াদে এই ঋণ নেওয়া যাবে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন ছাত্রছাত্রীরা। ইতিমধ্যে কয়েকশ পড়ুয়া এই কার্ডের মাধ্যমে লোনের আবেদন জানিয়েছে। কিন্তু এখানেই বিপত্তি।

লোন নাকি দিচ্ছে না ব্যাঙ্ক

লোন নাকি দিচ্ছে না ব্যাঙ্ক

রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া চলছে। রাজ্যের বাইরেও চলছে ভর্তি প্রক্রিয়া। এই কার্ডের মাধ্যমে লোন নিয়ে এই সময়ে অনেকেই উচ্চশিক্ষার জন্যে আবেদন জানাচ্ছেন। আর এখানেই বিপত্তি।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন চাইলেও নাকি দিচ্ছে না ব্যাঙ্ক। সরকারি কিংবা বেসরকারি ব্যাঙ্ক থেকে এই লোন পাওয়ার কথা রয়েছে। কিন্তু বেশ কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক নাকি লোন দিচ্ছে না। কার্যত একই অভিযোগ আসতে শুরু করেছে বিভিন্ন সরকারি ব্যাঙ্ক থেকেও।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখালেও নাকি লোন দেওয়া হচ্ছে না। এমনকি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমেও লোন নিতে গেলেও কার্যত একই হয়রানির অভিযোগ সামনে আসছে। এমন একাধিক অভিযোগ জমা পড়েছে দফতরে। আর সেই সমস্ত অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসেছে সরকার।

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

জানা গিয়েছে, রাজ্যের স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) কিংবা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজ্যে।

ইতিমধ্যে মুখ্যসচিব রাজ্যের সমস্ত জেলাশাসককে এই মর্মে নোটিস পাঠিয়েছেন। সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ককে এই বিষয়ে আরও একবার করে এই নির্দেশিকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।

এরপরেও না হলে ব্যাঙ্কগুলি থেকে সরকারের সমস্ত অ্যাকাউন্ট তুলে নেওয়া হবে হবে বলে হুঁশিয়ারি নবান্নের। রাজ্যের বিভিন্ন দফতরের অ্যাকাউন্ট রয়েছে একাধিক সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে। বছরভর সমস্ত অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেন হয়। সেগুলি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কীভাবে আবেদন করবেন

কীভাবে আবেদন করবেন

আবেদন করার জন্য www.wb.gov.in বা https://banglaruchchashiksha.wb.gov.in-এ স্টুডেন্ট ক্রেডিট কার্ড ট্যাবে গিয়ে ক্লিক করতে হবে। অথবা https://wbssc.wb.gov.in-এ যেতে হবে। এব্যাপারে টোল ফ্রি নম্বর 1800 102 8314-তে ফোন করা যেতে পারে। ইমেল করা যেতে পারে [email protected] বা [email protected]এ। ৩০ জুন প্রকল্প ঘোষণার প্রথম দেড়মাসে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজারের বেশি। প্রথম দফায় কার্ড দেওয়া হয়েছে ১৭২ জনকে। ঋণের পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+