নোয়াপাড়া, উলুবেড়িয়ায় কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ, শুরুতে বিক্ষিপ্ত গোলমাল শেষে ভোট চলছে শান্তিতে
হাওড়ার উলুবেড়িয়ায় ও বারাকপুরের নোয়াপাড়ায় লোকসভা ও বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন হচ্ছে।
হাওড়ার উলুবেড়িয়ায় ও বারাকপুরের নোয়াপাড়ায় লোকসভা ও বিধানসভা কেন্দ্রে এদিন উপনির্বাচন হচ্ছে। উলুবেড়িয়ায় তৃণমূল সাংসদ সুলতান আহমেদের প্রয়াণের পর আসন ফাঁকা হয়েছে। অন্যদিকে নোয়াপাড়ায় কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচন হচ্ছে।

নোয়াপাড়া কেন্দ্রে তৃণমূলের হয়ে সুনীল সিং, বিজেপির হয়ে সন্দীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের হয়ে গৌতম বোস ও সিপিএমের হয়ে গার্গী চট্টোপাধ্যায় লড়ছেন।
এদিকে উলুবেড়িয়ায় সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। এদিকে সিপিএম সাবিরুদ্দিন মোল্লাকে, বিজেপি অনুপরম মল্লিক ও কংগ্রেস মুদসসর হোসেন ওয়ারসিকে প্রার্থী করেছে।
West Bengal: Voting for #Uluberia Lok Sabha seat by-poll has commenced (Earlier visuals) pic.twitter.com/uLwgyAAg1p
— ANI (@ANI) January 29, 2018
দুটি আসন মিলিয়ে প্রায় ৩০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। তা সত্ত্বেও উলুবেড়িয়ায় বেশ কয়েকটি বুথে ইতিমধ্যেই গোলমালের খবর সামনে আসতে শুরু করেছে। দুই-একটি বুথে ভোটগ্রহণ শুরু হয়নি। কোথাও আবার বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগও উঠেছে। তবে বেলা গড়াতেই ভোটগ্রহণ শান্তিতেই চলছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications