ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান! ১২ ডিসেম্বর থেকে পথে নামছে বঙ্গজননী বাহিনী
ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান! ১২ ডিসেম্বর থেকে পথে নামছে বঙ্গজননী বাহিনী
নির্বাচনে পাখির চোখ মহিলা ভোটাররা। কেননা তাঁরাও যে ব্যবধান গড়ে দিতে পারেন, তার প্রমাণ আগেই পেয়েছে তৃণমূল কংগ্রেস (trinamool congress)। তাই এবার আগে থেকেই নেমে পড়ছে তৃণমূল। এব্যাপারে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে (banga janani bahini) দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পথে নামছে ১২ ডিসেম্বর থেকে।

ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান
ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান। উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে। মহিলাদের দিদির পথে আনতে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে। হাওড়ায় তারা প্রথম সভা করবে ১২ ডিসেম্বর। এরপর সভা হবে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়াতেও। প্রচারে বঙ্গজননী বাহিনী কন্যশ্রী, রূপশ্রী প্রকল্পের কথা তুলে ধরবে। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের কথাও তুলে ধরবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড দেওয়া হবে পরিবারের সব থেকে বেশি বয়সী মহিলার নামে।

ভোটে মহিলারা
রাজ্যের ৪৯% মহিলা ভোটার। সংখ্যার নিরিখে তাঁরা প্রায় ৩ কোটি ৫১ লক্ষের মতো। বঙ্গজননী বাহিনী প্রচারে এটাও সামনে আনবে, ২০১৬-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রায় ৪৫ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছিলেন। আর ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৪১ শতাংশের মতো।

রাজ্য থেকে উনিশেই সাফ বিজেপি
উনিশে হাফ আর একুশে সাফ। লোকসভা নির্বাচনের পর বিধানসভার উপনির্বাচনে বিজেপির এই স্লোগান কিছুটা ধাক্কা খায়। কেননা গত বছরের শেষে তিন উপনির্বাচনে বিজেপি তিনটিতেই পরাজিত হয়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন উপনির্বাচন দেখিয়ে দিল বিজেপি রাজ্য থেকে উনিশেই সাফ হয়ে গিয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হয়েছিল ডাক দিয়েছে তৃণমূল, বিজেপি হবে নির্মুল। পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলাপরিষদ দখলের পর তৃণমূলের স্লোগান ছিল ৪২-এ বিয়াল্লিশ। কিন্তু তা নেমে বাইশ হয়ে যায়। পঞ্চায়েত নির্বাচনে যে তৃণমূলের জয়ের পদ্ধতি ভুল ছিল তা অবশ্য স্বীকার করে নিতে দ্বিধা করেননি অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের জেলা নেতারা।

শুভেন্দু খাসতালুক থেকে জেলাসফর শুরু মমতার
৭ ডিসেম্বর থেকে টানা জেলাসফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা করবেন শুভেন্দু অধিকারীর শক্তঘাঁটি বলে পরিচিত পশ্চিম মেদিনীপুর থেকে। ওইদিন মেদিনীপুর কলেজ মাঠে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সেরে তাঁর বর্ধমানে যাওয়ার কথা রয়েছে। ৯ ডিসেম্বর বনগাঁর গোপালনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সারা পশ্চিমবঙ্গে তিনি কর্মী এবং তিনিই অবজার্ভার। প্রত্যেক ব্লকে কোন নেতা কী করছেন, কার সঙ্গে যোগাযোগ রাখছেন, তার হিসেব তিনি রাখেন বলেও বাঁকুড়া থেকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও












Click it and Unblock the Notifications