জটিল অপারেশনে সাফল্য, আদরের 'পুচকু'কে বাড়ি ফেরাতে ভিড় ঝাড়গ্রামে
জটিল অপারেশনে সাফল্য, আদরের 'পুচকু'কে বাড়ি ফেরাতে ভিড় ঝাড়গ্রামে
কোভিড কী শুধুই কেড়ে নিয়েছে আমাদের থেকে? ঘর বন্দি করে আমাদের মানসিক স্বাচ্ছন্দ ধ্বংস করছে? হয়ত নয়! প্রত্যেক খারাপেরই কোথাও না কোথাও, কিছু না কিছু ভালো থাকে! কোভিডের ভয় আর স্বার্থপরতার মাঝে সেরকমই এক 'ভালো' কাজের দৃষ্টান্ত রাখল পুরো ঝাড়গ্রাম৷ মহামারির মাঝেই পুচকে শিশুকে বাঁচাতে এগিয়ে এল গোটা ঝাড়গ্রাম। সম্প্রতি নিজের জটিল অসুখ সারিয়ে বাড়ি ফিরছে ঝাড়গ্রামের পুচকু৷ তাকে অভ্যর্থণা জানাতে বেলুন ফুল দিয়ে সাজানো হল গাড়ি৷

ঝাড়গ্রামের পুচকু কে?
জন্মের পর থেকেই হৃদপিণ্ডে ফুটো ছোট্ট রণদীপের৷ শুধু তাই নয়, প্রকৃতির বেনিয়মে ধমনী এবং শিরা স্থান অদলবদল করেছে। বাবা পেশায় টোটোচালক, জটিল অস্ত্রোপচার করার জন্য পর্যাপ্ত অর্থ নেই পরিবারের কাছে। কিন্তু তাতে কী? ঝাড়গ্রামের মানুষ রয়েছে মানুষের পাশেই। মহামারীর সময় শারীরিক দুরত্ববিধি মেনেই সামাজিকতা রক্ষা করছেন ঝাড়গ্রামের মানুষ।

কী ঘটেছে?
গত ২৯ জুন গোপীবল্লভপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সন্দীপ সেনগুপ্তের স্ত্রী আশালতা। পরামর্শমতো দু'সপ্তাহ বাদে ফের চিকিৎসকের কাছে গেলে তাঁরা জানতে পারেন, হৃদযন্ত্রে কিছু একটা সমস্যা রয়েছে শিশুটির। এরপরই গত শুক্রবার জ্বর এবং শ্বাসকষ্টতে শুরু হয় শিশুটির। জেলা হাসপাতালের নবজাতক বিশেষজ্ঞ সুদীপ রায় জানান, শিশুটি খুবই বিরল রোগে ভুগছে। তার শিরার জায়গায় ধমনী এবং ধমনীর জায়গায় শিরা রয়েছে। একইসঙ্গে ফুটোও রয়েছে হৃদযন্ত্রে।

এগিয়ে এলেন ঝাড়গ্রামের মানুষ
রাজ্য জুড়ে যখন রাজনৈতিক হিংসার খবর প্রায় প্রত্যেকদিন জায়গা করে নিচ্ছে সংবাদমাধ্যমে৷ ঠিক তখনই রাজনৈতিক দল মতের উর্ধ্বে উঠে সাগরিকা দাস, তমাল চক্রবর্তী, প্রতীক মিত্র, ভিকি দে-র মতো কিছু মানুষ উদ্যোগ নিয়ে প্রায় ফেসবুক সহ একধিক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একলক্ষ টাকা তোলেন রনদীপের জন্য৷ এগিয়ে আসেন এলাকার এমএলএ ও মন্ত্রী বীরবাহা হাঁসদাও৷ সবার চেষ্টাতেই স্বাস্থ্যসাথী কার্ডে নারায়নার মতো হাসপাতালে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা হয় রনদীপের৷

ফিরছে ঝাড়গ্রামের পুচকু
মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছে সবার আদরের 'ঝাড়গ্রামের পুচকু'। তাঁকে বাড়ি নিয়ে আসার জন্য ফুল বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন ঝাড়গ্রামের অনেকেই৷ এই ঘটনা সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য করছেন সবাই৷
{quiz_667}
-
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও











Click it and Unblock the Notifications