২০২৬-এর ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন! কতগুলি লম্বা ছুটি? কতগুলি ছুটি নষ্ট? দেখুন সম্পূর্ণ তালিকা
পুরনো বছরের শেষ আর নতুন বছরের শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। বছরের শেষ হতে না হতে অনেকেই নতুন বছরের ছুটির তালিকায় দেখতে শুরু করেছেন। আর ঠিক এরই মধ্যে নবান্ন নতুন বছরের অর্থাৎ ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করে দিল। রাজ্য সরকার যেমন ছুটির তালিকা প্রকাশ করেছে ঠিক সেরকমই কেন্দ্রের এনআইএ আইন অনুযায়ী ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর ছুটি সংক্রান্ত এই বিবৃতি জারি করেছে।

যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাতে লিস্ট ১ ও লিস্ট ২ মিলিয়ে অর্থাৎ এনআই অ্যাক্ট এবং রাজ্যের ছুটি মিলিয়ে মোট ৫১টি ছুটি রয়েছে। এনআই অ্যাক্ট অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর প্রত্যেক বছরই ছুটির একটি তালিকা তৈরি করে। সেই তালিকায় এক এক রাজ্যের জন্য এক এক রকমের ছুটি থাকে। ২০২৬ সালের সেই তালিকায় পশ্চিমবঙ্গের জন্য মোট ছুটি রয়েছে ২৭টি। এই ছুটি সহ রাজ্য সরকার আরও ২৪টি ছুটি বাড়িয়েছে।
কিন্তু ছুটি বাড়লেও আসন্ন নতুন বছরে অর্থাৎ ২০২৬ সালে মোট ৮টি ছুটি নষ্ট হচ্ছে। সেই সমস্ত ছুটির দিন হয় রবিবারে পড়েছে নাহয় একই দিনে দু'টি উৎসব পড়েছে। রবিবার এমনি ছুটি থাকার কারণে আলাদা করে ছুটির তালিকায় ওই দিনগুলিকে আর রাখা হয়নি। রবিবারে যেসব ছুটি গুলো পড়েছে সেগুলো হল: ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি, ১৮ অক্টোবর দুর্গাপুজোর সপ্তমী, ২৫ অক্টোবর লক্ষ্মীপুজো, ৮ নভেম্বর কালীপুজো, ১৫ নভেম্বর ছট পুজো এবং বীরসা মুন্ডার জন্মদিবস। এই ছুটিগুলো নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী রবিবারে না পড়ত তাহলে এই দিনগুলিতে আলাদা করে ছুটি পাওয়া যেত। সেই সাথে ২০২৬ সালে নেতাজি জয়ন্তী এবং সরস্বতী পুজোও, বুদ্ধপূর্ণিমা এবং মে দিবসও একই দিনে পড়েছে। সেক্ষেত্রে এখানেও দু'টি ছুটি নষ্ট হচ্ছে।
কেন্দ্রীয় আইন অনুসারে ২০২৬ সালের লম্বা ছুটির তালিকা:
নববর্ষ: ১ জানুয়ারি
স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী: ১২ জানুয়ারি
নেতাজি জয়ন্তী: ২৩ জানুয়ারি
সরস্বতী পুজো: ২৩ জানুয়ারি
সাধারণতন্ত্র দিবস: ২৬ জানুয়ারি
দোলযাত্রা: ৩ মার্চ
ইদ-উল-ফিতর: ২১ মার্চ
রামনবমী: ২৬ মার্চ
মহাবীর জয়ন্তী: ৩১ মার্চ
গুড ফ্রাইডে: ৩ এপ্রিল
বিআর অম্বেডকরের জন্মদিন: ১৪ এপ্রিল
বাংলা নববর্ষ: ১৫ এপ্রিল
মে ডে: ১ মে
বুদ্ধ পূর্ণিমা: ১ মে
রবীন্দ্র জয়ন্তী: ৯ মে
ইদুজ্জোহা: ২৭ মে
মহরম: ২৬ জুন
স্বাধীনতা দিবস: ১৫ অগস্ট
জন্মাষ্টমী: ৪ সেপ্টেম্বর
গান্ধী জয়ন্তী: ২ অক্টোবর
মহালয়া: ১০ অক্টোবর
দুর্গাপুজোর ছুটি: অষ্টমী থেকে দশমী (১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর)
ভ্রাতৃদ্বিতীয়া: ১১ নভেম্বর
গুরুনানক জয়ন্তী: ২৪ নভেম্বর
বড়দিন: ২৫ ডিসেম্বর
২০২৬ সালের রাজ্য সরকারের ছুটির নতুন তালিকা:
সরস্বতী পুজোর আগের দিন: ২২ জানুয়ারি
শবে বরাত: ৪ ফেব্রুয়ারি
পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী: ১৪ ফেব্রুয়ারি
হোলি, দোলযাত্রার পরদিন: ৪ মার্চ
হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী: ১৭ মার্চ
ইদ-উল-ফিতরের আগের দিন: ২০ মার্চ
ইদুজ্জোহার আগের দিন: ২৬ মে
রথযাত্রা: ১৬ জুলাই
ফাতেহা-দোয়াজ়-দাহাম: ২৬ অগস্ট
রাখিবন্ধন: ২৮ অগস্ট
বিশ্বকর্মা পুজো: ১৭ সেপ্টেম্বর
দুর্গাপুজোর ছুটি: চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত (১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর)
কালীপুজো : ৯ নভেম্বর এবং ১০ নভেম্বর
ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ১২ নভেম্বর
ছটপুজোর অতিরিক্ত ছুটি: ১৬ নভেম্বর
এছাড়াও দার্জিলিং ও কালিম্পং জেলার লোকজনদের জন্য কবি ভানু ভক্তের জন্মদিবস উপলক্ষে ১৩ জুলাই ছুটি দেওয়া রাখা হয়েছে। ৪ এপ্রিল, শনিবার খ্রিস্টানদের জন্য রয়েছে ইস্টার স্যাটার্ডের ছুটি রাখা হয়েছে। ৩০ জুন আদিবাসীদের জন্যও হুল দিবস উপলক্ষে ছুটি রাখা হয়েছে।
-
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা












Click it and Unblock the Notifications