বাংলায় যা করতে চাইছে একা নন্দীগ্রাম সেটা করে ফেলেছে, মথুরাপুরের সভা থেকে মমতাকে বার্তা মোদীর

বাংলায় যা করতে চাইছে একা নন্দীগ্রাম সেটা করে ফেলেছে, মথুরাপুরের সভা থেকে মমতাকে বার্তা মোদীর

গোটা বাংলা যা চাইছে, একা নন্দীগ্রাম সেটা করে ফেলেছে। মমতার হার নিশ্চিত মথুরাপুরের সভা থেকে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে ভোট চলছে আজ। সেখানে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বয়ালে ৭ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যান। তাঁকে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। মোদী দাবি করেছেন প্রথম দফার ভোটের পরেই ঘাবড়ে গিয়েছেন মমতা।

নন্দীগ্রাম নিয়ে বার্তা

নন্দীগ্রাম নিয়ে বার্তা

বাংলা যেটা চাইছে একা নন্দীগ্রাম ভোটে সেটা করিয়ে দেখিেয়ছে। ভোটের গতিবিধি বলছে দিদির হার নিশ্চিত। ভবানীপুর ছেড়ে তিনি নন্দীগ্রামে গেলেন। তাঁর কিছু সিদ্ধান্ত এক্সিট পোল হয়ে গিয়েছে। মথুরাপুরের সভা থেকে একের পর এক ইঙ্গিতপূর্ণ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলায় এবার বিজেপির ঢেউ। ২০০-র বেশি আসনে বাংলায় জিতবে বিজেপি। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী।

নন্দীগ্রামে উত্তেজনা

নন্দীগ্রামে উত্তেজনা

নন্দীগ্রামের বয়ালে ৭ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে দেদারে ছাপ্পাভোট দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রায় ৬৩টি অভিযোগ পেয়ে দুপুরে বয়ালে ৭ নম্বর বুথে যান মমতা। প্রায় দেড়ঘণ্টা ধরে সেখানে রয়েছেন তিনি। মমতা বুথে ঢুকতেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূল, বিজেপি সংঘর্ষ। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ বিজেপি বহিরাগতদের সেখানে নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে।

মমতার অভিযোগ

মমতার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এই কাজ হয়েছে। তিনি এই নিয়ে আদালতে যাবেন বলে অভিযোগ করেছেন তিনি। বুথ থেকেই রাজ্যপালকে ফোন করেন মমতা। নন্দীগ্রামের পরিস্থিতির কথা তিনি জানান। এই নিয়ে নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। নন্দীগ্রাম ও কেশিয়ারির পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন ফোন করে খবর নিয়েছেন।

মোদীর হুঙ্কার

মোদীর হুঙ্কার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মথুরাপুরের সভা থেকে মোদী কটাক্ষ করে বলেছেন প্রথম দফার ভোটের পরেই মমতা দিদি ঘাবড়ে গিয়েছেন। তারপরেই একের পর এক কদর্য ভাষায় আক্রমণ করে চলেছেন মমতা। একাধিক নেতা, মন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছেন তিনি। ঘাবড়ে যাওয়ার কারণেই এই কথা তিনি বলেছেন বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+