বাংলার কৃষক-কল্যাণের বার্তা ‘মন কি বাত’-এ, সরাসরি কথা বললেন খোদ প্রধানমন্ত্রী
কেন্দ্রের বর্তমান সরকারের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে বাংলার কৃষকদের উদ্দেশ্যে কৃষক কল্যাণের ও কৃষির উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কেন্দ্রের বর্তমান সরকারের শেষ 'মন কি বাত' অনুষ্ঠান থেকে বাংলার কৃষকদের উদ্দেশ্যে কৃষক কল্যাণের ও কৃষির উন্নয়নের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বাংলার কৃষকদের সঙ্গে কথা বলেন। দক্ষিণ ২৪ পরগনার কৃষক পরিবারের এক মহিলা মৌসুমী দাসের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদীর সঙ্গে কথা বাংলার মৌসুমীর
এদিন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মৌসুমীদেবী বলেন, আপনার ফসলবিমা, কিষাণ ক্রেডিট কার্ড ও সয়েল ক্রেডিট কার্ড থেকে কৃষকরা সাহায্য পাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী কৃষক সম্মান প্রদানের পর কৃষকরা আরও উপকৃত হবেন। তাঁরা যে ৬ হাজার টাকা করে পাবেন, তাতে আরও মুনাফা পাবেন কৃষিকাজ করে।
|
মোদীর বার্তা বাংলার কৃষকদের
প্রধানমন্ত্রী তাঁকে ধন্যবাদ দেন হিন্দিতে কথা বলার জন্য। তিনি বলেন, বাংলার সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। বাংলার কোনও কৃষক যাতে এই পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে। তাঁর মুখে এদিন কৃষক কল্যাণের কথাই বারবার ধ্বনিত হয়েছে। সেইসঙ্গে তিনি বলেন, ১০ বছর অন্তর বিরোধীদের কৃষক-প্রেমী হওয়ার সাধ জাগে।

কলকাতার আইসিএআর
এদিন বাংলার বিভিন্ন জায়গা থেকে মন কি বাতের অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন নেতানেত্রীরা। কলকাতার আইসিএআর থেকে অনুষ্ঠানে যোগ দেন, রামবিলাস পাসোয়ান, রূপা গঙ্গোপাধ্যায়, সঞ্জয় সিং, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।

মাদারিহাট
মাদারিহাটের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক মনোজ টিগ্গা।

ভদ্রেশ্বের
পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত অরবিন্দ মেনন অংশ নেন হুগলির ভদ্রেশ্বরে মন কি বাতের অনুষ্ঠানে।

বাঁকুড়া
বাঁকুড়া শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের অনুষ্ঠানে দেখতে উপচে পড়ে ভিড়। জেলা নেতা-নেত্রীরা অংশ নেন মোদী সরকারের শেষ ‘মন কি বাত'-এ।

উত্তর কলকাতা
উত্তর কলকাতায় 'মন কি বাতে'র অনুষ্ঠানে উপস্থিত বিজেপির লোকসভা নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।

সাধারণের উৎসাহ
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনতে বাংলার সাধারণকর্মীদের মধ্যেও আগ্রহ ছিল তুঙ্গে। উপস্থিত ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
মানকুণ্ডু
হুগলির মানকুণ্ডুতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পেয়ে সাধারণ নেতা-কর্মীরা উৎসাহিত হন।

শিলিগুড়ি
শিলিগুড়িতে মন কি বাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications