রেস্টুরেন্টে পাওয়া যাবে মদ! রাজ্যে বার খোলা নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের
রাজ্যে বার খোলা নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের! রেস্টুরেন্টে পাওয়া যাবে মদ
মঙ্গলবার থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে থাকা বারগুলি খোলা যাবে। এব্যাপারে নবান্নের তরফে এমনই শর্ত সাপেক্ষে নির্দেশিকা জারি করা হয়েছে। বার চালু করা হলেও ড্যান্স ফ্লোর খোলা যাবে না।

৫০ শতাংশ ক্রেতা নিয়ে খোলা যাবে বার
শুধু কন্টাইনমেন্ট জোনের বাইরে থাকা বার হলেই চলবে না, সেখানে ৫০ শতাংশের বেশি ক্রেতাকে সুযোগ দেওয়া যাবে না। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে। তবে বার চালু করা হলেও এখনই ড্যান্স ফ্লোর খুলে দেওয়া যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

ইঙ্গিত দিয়েছিল রেস্তরাঁ মালিকদের সংগঠন
এর আগে রেস্তরাঁ মালিকদের সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়েছিল। তারপরেই তাদের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে রেস্তরাঁয় মিলতে পারে মদ। তবে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, স্থানীয় প্রশাসন যতক্ষণ অনুমতি দেবে, ততক্ষণই সেখানে মদ পাওয়া যাবে।

মানতে হবে স্বাস্থ্যবিধি
বার হোক কিংবা রেস্টুরেন্ট, সব জায়গাতেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বারে স্যানিটাইজেশনের ব্যবস্থাও রাখতে হবে। এর পাশাপাশি রেস্টুরেন্টে খাবার পরিবেশনের সময় FSSAI-এর বিধি মেনে চলতে হবে।

খোলা যাবে ওপেন থিয়েটার
কন্টেইনমেন্ট জোনের বাইরে আরও কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে ২১ সেপ্টেম্বর থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে ওপেন থিয়েটার খোলা যাবে।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা












Click it and Unblock the Notifications