RG Kar Hospital: কর্মবিরতিতে চিকিৎসকরা, তড়িঘড়ি তৈরি হল 'গ্রিভান্স সেল! সিকিওরিটি অডিট কমিটিও গড়ল নবান্ন

RG Kar Hospital Doctor Death: আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুনের ঘটনার ৫০ দিন পেরিয়ে গিয়েছে। এই ঘটনায় চোখে আঙুল দিয়েছে ঠিক কি অবস্থায় রয়েছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা। শুধু তাই নয়, জুনিয়র চিকিৎসকদের দীর্ঘ আন্দোলনে রীতিমত চাপের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই পরিস্থিতিতে রাজ্য স্তরে গ্রিভান্স সেল গঠন করল সরকার।

চিকিৎসক সৌরভ দত্তকে মাথায় রেখে বিশেষ এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে রাখা হয়েছে দেবযানী বন্দ্যোপাধ্যায়, যোগীরাজ রায়‌ের মতো চিকিৎসকও। বর্তমান পরিস্থিতিতে এহেন সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (RG Kar Hospital Doctor Death)।

RG Kar Hospital Doctor Death

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গঠিত গ্রিভান্স সেলে সমস্ত অভিযোগ জানানো যাবে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালের পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলেও রোগীর পরিজনেরা তা এই গ্রিভান্স সেলে অভিযোগ জানানো যাবে বলে জানানো হয়েছে।

জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার পর এহেন গ্রিভান্স সেল তৈরির কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তা নয়, জুনিয়র চিকিৎসকদের দাবির মধ্যেই ছিল এই বিষয়টি। এরপরেই এহেন নির্দেশিকা জারি করা হল। অন্যদিকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার নির্দেশিকা জারি করা হল। আগেই সমস্ত সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নির্দেশিকা জারি করা হল নবান্নের তরফে।

ঘোষণা অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালের প্রিন্সিপালদের অধ্যক্ষ করা হয়েছে। সদস্য হিসাবে আছেন হাসপাতালের সুপারও। পাশাপাশি বাংলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তার বিষয়টি বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত হাসপাতালের নিরাপত্তায় জোর দেওয়ার কথা বারবার উঠে এসেছে জুনিয়র চিকিৎসকদের দাবির মধ্যেও।

সেই দাবিকে মান্যতা দিয়েই রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে মাথায় রেখে ৭ সদস্যের বিশেষ সিকিওরিটি অডিট কমিটি গঠন করা হল। এই বিষয়ে নবান্নের তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই কমিটি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখবে।

এবং সেই অনুজায়ী রিপোর্ট দেবে। বলে রাখা প্রয়োজন, নিরাপত্তা সহ ১০ দফা দাবিকে নতুন করে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা। যা পুজোর মুখে নিঃসন্দেহে চাপ তৈরি করেছে রাজ্য সরকারের উপর। আর এরপরেই নবান্নের তরফে একাধিক পদক্ষেপ করা হল। যা খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু সরকারের উদ্যোগে কিছুটা হলেও নরম হবেন চিকিৎসকরা? তা সময়ই বলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+