Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Flood Situation: আলোচনা ছাড়াই এক লাখ কিউসেক জল ছাড়ছে ডিভিসি! ভয়ঙ্কর বিপদের আশঙ্কা বাংলায়

West Bengal Flood Situation: ভারী বৃষ্টির ফলে জলমগ্ন রাজ্যের বিভিন্ন এলাকা! কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কার্যত বিপর্যস্ত জনজীবন। এই অবস্থায় আরও এক লাখ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসির। যার ফলে বাংলার পরিস্থিতি বিপজ্জনক হতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের।

কোনও রকম আলোচনা না করেই এই জল ছাড়া হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে সম্পূর্ণ পরিস্থিতির উপর মুখ্যমন্ত্রী নজর রাখছেন বলে জানিয়েছেন তিনি। লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে (West Bengal Flood Situation) ।

West Bengal Flood Situation

আর এহেন বৃষ্টির ফলে পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক। ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। আর এর মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি আরও জল ছাড়লে বাংলার একাধিক জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

আজ শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, বিভিন্ন জেলার পরিস্থিতির উপর নজর রাখছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গেও যোগাযোগ রাঝা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে আতঙ্কিত না-হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নবান্ন। একই সঙ্গে বেশ কয়েকটি জেলাকেও সতর্ক করা হয়েছে।

আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৪৮ ঘণ্টায় ডিভিসি প্রচুর জল ছেড়েছে। আর তা রাজ্যকে না জানিয়েই ছাড়া হয়েছে। এর মধ্যেই আগামী পাঁচ এবং ৬ অগাস্ট ভরা কোটাল রয়েছে। ফলে হুগলি, হাওড়ার উদয়নারায়ণপুর, গোঘাট, খানাকুল, আমতা এলাকায় প্লাবনের আশঙ্কা প্রকাশ করেন আলাপন বাবু। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, পশ্চিম বর্ধমান জেলায় গত দুদিনে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ৭০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিলো প্রায় ২০ হাজার কিউসেকের বেশি। যদিও এদিন ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার উর্ধে যায়নি। ব্যারেজের নিম্নভাগে বন্যাপ্লাবিত হওয়ার আশঙ্কা এখনও নেই বলে জানা গিয়েছে ডিভিসি সূত্রে। পাশাপাশি এদিন পাঞ্চায়েত ও মাইথন থেকে জল ছাড়া হয়েছে প্রায় ৫০ হাজার কিউসেক। ওই জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছাবে আজ গভীর রাতে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+