পুজোর সামগ্রী বানায় এই সম্প্রদায়ের মানুষেরা
অসহিষ্ণুতা শব্দটি অপরিচিত জামুরিয়ার প্রান্তিক দেশের মহান গ্রামের মানুষদের কাছে। মুসলিমদের এই গ্রাম বংশ পরম্পরায় তৈরি করে চলেছে হিন্দুদের পুজোয় ব্যবহার্য পাথরের জিনিসপত্র
জামুরিয়ার প্রান্তিক দেশের মহান গ্রাম। নজরুলের জন্মভিটা চুরুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষের পেশা, পাথর কেটে হিন্দুদের পুজোর সামগ্রি তৈরি করা।
পাথর বাটি, গৃহস্থের কাজে ব্য়বহৃত শিল-নোড়া কিংবা পাথরের সিংহাসন, এই সবই বংশ পরম্পরায় তৈরি করছেন জামুরিয়ার প্রান্তিক দেশের মহান গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দা প্রায় ৬০০। প্রত্যেকটি পরিবারই সংখ্য়ালঘু। সকলেরই রোজগারের পথ একটাই। পাথর কেটে নতুন আকৃতি প্রদান করা।

গ্রামের শেষ প্রান্তে অজয় নদ। ওপারে বীরভূম জেলা। নজরুলের জন্মভিটের এই গ্রামে সহিষ্ণুতার বার্তা দেওয়া মানুষগুলো নিজেদের উদ্যোগেই তৈরি করেছেন গোষ্ঠী। একদল পাথর কেটে জিনিসপত্র তৈরি করেন। অন্যদল জিনিসপত্র নিয়ে পাড়ি জমান ভিন জেলা, এমন কী ভিন রাজ্যেও।
প্রান্তিক দেশের মহান গ্রামের বাসিন্দারা জানেন না জাতি হিংসা কী। অসহিষ্ণুতা শব্দটি তাদের কাছে অপরিচিত। রাজ্যের হানাহানির খবরে চিন্তিত হলেও, নিজেদের কাজ নিয়ে মোটের ওপর সুখেই আছেন তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications