Municipal election 2022: পুরভোটের শুরুতেই উত্তেজনা, বিধাননগরে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী
Municipal election 2022: পুরভোটের শুরুতেই উত্তেজনা, বিধাননগরে ভুয়ো ভোটার ধরলেন বিজেপি প্রার্থী
সকাল সাতটা থেকে শুরু হয়েছে পুরসভা ভোটের ভোটগ্রহণ। প্রথম ১ ঘণ্টার মধ্যেই বিধাননগরে ৩১ নম্বর বুথে উত্তেজনা। লাইনে দাঁড়িয়ে ভুয়ো ভোটার। বিেজপি প্রার্থী দেবাশিস জানা ভোটারের পরিচয় পত্র দেখাতে বললে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। বিধাননগরের ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুরের অভিযোগ।

প্রসঙ্গত উল্লেখ্য এই কেন্দ্রেই প্রার্থী সদ্য বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়া বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস জানা অভিযোগ করেছেন সকাল থেকেই এই ওয়ার্ডের বিভিন্ন বুথে চলছে ভুয়ো ভাটারদের দৌরাত্ম। বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার দিয়ে ভোট বাড়ানোর চেষ্টা করছে। ৩১ নম্বর ওয়ার্ডের সিএফ বুথে ভোটারদের লাইনে দাঁড়িয়েছিলেন এক ভুয়ো ভোটার। বিজেপি প্রার্থীর সাংবাদিকদের সামনেই তাঁর কাছ থেকে ভোটার কার্ড দেখতে চান। কিন্তু ভোটার পরিচয় পত্র দেখাতে পারেননি সেই ব্যক্তি।
এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকা। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন, পুলিশ ভুয়ো ভোটার দেখেও আটকানোর চেষ্টা করছে না। ভুয়ো ভোটারের পিছনে বিজেপি প্রার্থী ধাওয়া করবেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন পুলিশ কমিশনারকে অভিযোগ জানিয়েছেন পুলিশ পদক্ষেপ করবে। তৃণমূল কংগ্রেস ওয়ার্ডে বহিরাগতদের ঢোকাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
এদিকে ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়িতে গতকাল রাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সাধনা ঢালি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গতকাল রাত থেকে তাঁর বাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করেছে। রাত ১টা থেকে দফায় দফায় তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ভয়ে তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications