৮ কোটির প্রতারণায় গ্রেফতার হবেন মমতা! বিজেপি ক্ষমতায় এলে পাল্টা, হুঁশিয়ারি মুকুলের
এতদিন তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলে আসছিল, সেই একই অভিযোগ এবার মুকুল রায় তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এতদিন তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তুলে আসছিল, সেই একই অভিযোগ এবার মুকুল রায় তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি নেতা বলেন, আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। এর পাল্টার জন্য প্রস্তুত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু পরিবর্তনের অপেক্ষা। তারপর আপনার সঙ্গেও একই জিনিস হবে।

মুকুলকে জেরা
সোমবার কলকাতা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। সেইমতো ঠাকুরপুকুর থানায় হাজিরা দেন মুকুল রায়। তিনি বলেন, তদন্তকারীরা যা জিজ্ঞাসা করেছেন, তা জানা থাকলে তার জবাব দিয়েছি। সমস্ত রকম সাহায্য করেছিল তদন্তকারীদের সঙ্গে।

প্রতারণার অভিযোগ
এদিন প্রায় দু-ঘণ্টা মুকুল রায়কে জেরা করেন কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা। রেলের কমিটির সদস্য করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা তোলেন। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলাতেই কলকাতা পুলিশ তলব করে মুকুল রায়কে।

ষড়যন্ত্র করেছে রাজ্য সরকার
জেরার পর মুকুল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমার বিরুদ্ধে রাজ্য সরকার ২৪টি মামলা করেছে। সবকটি মামলাই জোর করে করানো হয়েছে বলে তাঁর দাবি। তা সত্ত্বেও কলকাতা পুলিশ তলব করেছে বলে তিনি এসেছেন। যা জানানোর জানিয়েছেন তিনি। তিনি বলেন, রাজনৈতিক ষড়যন্ত্র করেছে রাজ্য সরকার।

৮ কোটির হুঁশিয়ারি
এরপর বিজেপি ক্ষমতায় এলে এর পাল্টা হবে। এদিন একপ্রকার হুঁশিয়ারি দিয়েই দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার রহবেন ৮ কোটি টাকা চুরির দায়ে। এই চাঞ্চল্যকর অভিযোগ এনে তিনি বার্তা দেন তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।












Click it and Unblock the Notifications