Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয়াবহ অগ্নিকাণ্ড! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই যদুবাবুর বাজারের শতাধিক দোকান, কী বলছে ব্যবসায়ীরা?

চোখে জল, মুখে হতাশা! এক রাতের মধ্যে জীবনের সবকিছু ছাই হয়ে যেতে দেখলেন শতাধিক ব্যবসায়ী। কারও কিছু করার ছিল না। হাতের নাগালের বাইরে ছিল সবটা। খবর পৌঁছনোর আগেই আগুন গ্রাস করে নিয়েছে সবকিছু। উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশন লাগোয়া যদুবাবুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ২০০-টিরও বেশি দোকান। সেখানে ব্যবসা করা মানুষজনরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

সোমবার গভীর রাতে হঠাৎই আগুন লেগে যায় ওই বাজারে। কিছুক্ষনের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে, কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট হয় নি। ঘটনার সঠিক কারণ জানার জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন।

নুপুর চক্রবর্তী নামে এক দোকানদার যদুবাবুর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। তাঁর কোথায়, "হঠাৎ করে একজন ফোন করে বললেন যে, তাড়াতাড়ি চলে আসার জন্য। তারপর বললেন, এখানে সব শেষ হয়ে গিয়েছে। আমি এসে দেখি, সত্যিই আর কিছুই নেই। আমার একটা ইলেকট্রিকের দোকান ছিল। পুরোটা পুড়ে গিয়েছে। এই বাজারে অন্তত ২০০টা দোকান ছিল।"

সেখানকার আরেকজন ব্যবসায়ী নিজের চোখের সামনে তাঁর দোকান জ্বলতে দেখে কান্নায় একদম ভেঙে পড়েন। অসহায় গলায় তিনি শুধু বলছিলেন যে, "এটা তো এখন একদম শ্মশান হয়ে গেছে।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, যদুবাবুর বাজারের সমস্ত দোকানই টিনের ছাউনির ছিল। বাজারে কোনও রকম আগুন নির্বাপক ব্যবস্থা না থাকায়, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। তারপর পুড়তে থাকে একের পর এক দোকান।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শেষ পর্যন্ত মোট সাতটি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে প্রায় সমস্ত দোকানই পুড়ে চাই হয়ে গিয়েছিল বলে জানান ব্যবসায়ীরা।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক পুর প্রতিনিধি-সহ উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস আসেন। যেসমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল সেইসব ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেন। এই দুঃসময়ে তাঁদের সবার পাশে থাকার আশ্বাসও দেন তিনি। তিনি বলেন যে, "এই বাজারটি পুরসভার অন্তর্গত। আমরা ব্যবসায়ীদের পাশে আছি। কীভাবে ওদের পুনর্বাসন দেওয়া যায়, আমরা সেই চেষ্টাই করব। সেইসঙ্গে, এই দুর্ঘটনা কিভাবে ঘটল তার পূর্ণ তদন্ত হওয়া দরকার।"

এক রাতের আগুনে সমস্ত কিছু হারিয়ে এখন দিশেহারা যদুবাবুর বাজারের ব্যবসায়ীরা। তাঁরা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাঁদের মনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+