এই জেলায় সন্ধান নেই ৭ হাজারেরও বেশি ভোটারের! কোথায় গেলেন? SIR ফর্ম দিতে গিয়েই ফাঁস হচ্ছে ঘটনা
রাজ্যে জোরকদমে চলছে SIR অর্থাৎ ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। আর এই ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে বিএলও-দের পড়তে হচ্ছে নানা রকমের সমস্যার মুখে। ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে তাঁরা হাজার হাজার মৃত ভোটার সহ তালিকায় থাকা কয়েক হাজার ভোটারের খোঁজও পাচ্ছেন না। এরকমই এক ঘটনা ঘটেছে মালদহ জেলায়। ঘটনাটিকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর অনুসারে, মালদহ জেলায় ভোটার তালিকায় ৭ হাজারের বেশি ভোটারের কোনও খোঁজ নেই। এছাড়াও সেখানে, তালিকায় ৫ হাজারেরও বেশি মৃত ব্যক্তির রয়ে গিয়েছে। যা দেখে আধিকারিকদের চোখ উঠেছে কপালে।

নির্বাচন কমিশন সমস্ত পদ্ধতি মেনে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস জারি করেছে। বৃহস্পতিবার এসআইআর-এর কাজ কতটা কী চলছে তা খতিয়ে দেখতে জাতীয় নির্বাচন কমিশনের ৬ সদস্যের এক প্রতিনিধি দল মালদহে গিয়েছিল। দলের নেতৃত্বে ছিলেন জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জেলার প্রশাসনিক ভবনে নির্বাচন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁরা একটি বৈঠক করেন। সেই বৈঠক একটানা প্রায় আড়াই ঘন্টা ধরে চলতে থাকে। সেখানে এসআইআর-এর কাজকর্ম নিয়েই মূলত আলোচনা করা হয়। এই এসআইআরের কাজকর্মের নানা দিক খতিয়ে দেখতে দেখতে তাঁরা যেসব ভোটারের খোঁজ মিলছে না এবং যাঁরা মৃত ভোটার তাঁদের সম্পর্কে বিস্তারিত আলোচনাও করেন।
আলোচনায় দেখা যায় যে, মালদহ জেলার ১২টি বিধানসভা এলাকার মধ্যে ৭ হাজারেরও বেশি ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না। সেইসব ভোটারের নামে এখনও এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, এদিনের বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা মালদহ জেলায় মৃত ভোটারের সংখ্যা দেখেও উদ্বেগ প্রকাশ করেছেন। ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ৫ হাজারেরও বেশি জন মৃত ভোটার পাওয়া গেছে। ২০২৫ সালের ভোটার তালিকাতেও নাম রয়ে গিয়েছে ওই মৃত ব্যক্তিদের।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications