লক্ষ্য ২০২১-এর ভোট! জঙ্গলমহলে তৃণমূল পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু ছত্রধরের, বিজেপিতে বড় ভাঙন

লক্ষ্য ২০২১-এর ভোট! জঙ্গলমহলে তৃণমূল পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু ছত্রধরের, বিজেপিতে বড় ভাঙন

ঝাড়গ্রামে গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা লেগেছিল দিন কয়েক আগেই। গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে ৩৫০-র বেশি নেতা, কর্মী, সমর্থক। বুধবার গোপীবল্লভপুর ১ ব্লকে বিজেপি ভাঙন। ৩০ টি পরিবার তৃণমূলে যোগ দেয়। এদিন দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মাওবাদীদের সমর্থনপুষ্ট প্রাক্তন জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা।

গোপীবল্লভপুর ১ ব্লকে বিজেপিতে ভাঙন

গোপীবল্লভপুর ১ ব্লকে বিজেপিতে ভাঙন

গোপীবল্লভপুর ১ ব্লকে বেসরকারি অতিথিশালায় ব্যস্ততা। সেখানেই সাতমা গ্রামে বিজেপিকে সমর্থনকারী ৩০ টি পরিবার বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন ছত্রধর মাহাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সমাজকল্যাণ দফতরের কর্মী নিয়তি মাহাত।

ছত্রধর কিংবা তাঁর স্ত্রী এখনও যোগ দেননি তৃণমূলে

ছত্রধর কিংবা তাঁর স্ত্রী এখনও যোগ দেননি তৃণমূলে

স্থানীয় তৃণমূল সূত্রে খবর, মাহাত দম্পতিকে সক্রিয় দেখা গেলেও, তাঁদের কেউই সরকারিভাবে তৃণমূলে যোদ দেননি।

গোপীবল্লভপুরের মানুষকে কুর্নিশ ছত্রধরের

গোপীবল্লভপুরের মানুষকে কুর্নিশ ছত্রধরের

ছত্রধর মাহাত বলেন, অবিভক্ত মেদিনীপুরের গোপীবল্লভপুর প্রতিবাদী আন্দোলনের বড় জায়গা। সেই গোপীবল্লভপুরের মানুষই ২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট জমানা শেষ করে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছেন। এর জন্য তাঁদেরকে তিনি কুর্নিশ জানান।

 বিশেষ অতিথি

বিশেষ অতিথি

তৃণমূলে সরাসরি যোগ না গিলেও তৃণমূলকে আমাদের দল বলে উল্লেখ করেন ছত্রধর। তিনি বলেন, লোকসভা নির্বাচনে, তাদের দল তৃণমূল গোপীবল্লভপুরে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। বুধবারের অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি হিসেবে আনা হয়েছে বলে জানিয়েছেন ছত্রধর। তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন, আবার কেউ। তিনি মানুষের সঙ্গে কাজ করতে চান বলে জানিয়েছেন। এর থেকে বিশেষজ্ঞদের অনুমান, ২০২১-এর নির্বাচনে জঙ্গলমহলে বিশেষ ভূমিকা নিতে চলেছেন ছত্রধর মাহাত।

গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপিতে ভাঙন

গোপীবল্লভপুর ২ ব্লকে বিজেপিতে ভাঙন

ঝাড়গ্রামে ফের ভাঙন বিজেপিতে। জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের তপসিয়া ৩ অঞ্চলে ৩৭৭ জন নেতা কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন দিন তিনেক আগে। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন, তপসিয়া ৩ নং অঞ্চলের তৃণমূল সভাপতি নিরঞ্জন দাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+