ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড ধুপগুড়িতে! পদপৃষ্ট হলেন ২৫ জনেরও বেশি মানুষ

ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধন্ধুমার-কাণ্ড। পদপৃষ্ট ২৫ জনেরও বেশি মানুষ। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর। এমনকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটন

ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধন্ধুমার-কাণ্ড। পদপৃষ্ট ২৫ জনেরও বেশি মানুষ। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর। এমনকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন বিশাল পুলিশবাহিনী।

ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড

শুধু তাই নয়, প্রশাসনের আধিকারিকরাও পৌঁছেছেন এলাকাতে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি এলাকাতে।

গুরুতর আহতদের এই অবস্থায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে সবার। স্থানীয় মানুষজনের অভিযোগ, করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে আগে থেকে এই বিষয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছিল। আগে গেলে আগে পাবে এই পদ্ধতিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়।

আর সেই মতো রাত থেকে বহু মানুষ স্বাস্থ্যকেন্দ্রের গেট ধরে লাইন দিতে থাকেন। সকালে গেট খুলতেই ঘটে যায় বিপত্তি। বহু মানুষ লাইন ভেংে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। আর এভাবে লাইন ভেঙে ঢোকার চেষ্টা করলে সবাই হুড়মুড়িয়ে পড়ে যায় বলে অভিযোগ। আর ওই অবস্থাতে অনেকে ঢোকার চেষ্টা করেন। কার্যত চরম বিশৃখলার তৈরি হয়।

একে অপরকে কার্যত মারিয়ে চলে যেতে থাকে। পুরো পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক। এমনকি এই অবস্থা দেখার পর ছুটে আসেন স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পদপিষ্ট হন বেশ কিছু আধিকারিকও। জানা গিয়েছে, এই ঘটনাতে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। কারোর মাথা ফেটেছে তো কারোর হাত ভেঙেছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনাতে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

স্থানীয় মানুষদের অভিযোগ, টিকার পরিমাণ কম থাকায় এই বিপত্তি। এমনকী কতজন টিকা পাবেন তাও নির্দিষ্ট করা ছিল না। ফলে গেট খুলতেই লোকজন ঝাঁপিয়ে পড়ে বলে দাই স্থানীয় এলাকার মানুষের।

অন্যদিকে শুধু ধুপগুড়িতে নয়, কার্যত মুর্শিদাবাদেও একই ছি ধরা পড়েছে। ভ্যাকসিন নিতে গিয়ে রীতিমত হুড়োহুড়ির অভিযোগ সামনে এসেছে সেখানেও। আর এই কেলেঙ্কারির জন্যে প্রশাসনের নির্দিষ্ট কোনও নীতি না থাকার কারণকে দায়ী করা হয়েছে। আশঙ্কা এই ধরনের ঘটনা আগামীদিনে আরও ঘটবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তোলার ঘটনাকে কেন্দ্র করে পদপৃষ্টের ঘটনা সামনে আসে। হাওড়া সহ রাজ্যের একাধিক জেলাতে এই ছবি ধরা পড়ে। সেই রেশ কাটতে না কাটতে এবার ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে পদপৃষ্টের ঘটনা সামনে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+