Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'বুকটা ধড়ফড় করছে'! আসানসোল নিয়ে মুনমুনের প্রতিক্রিয়া

আসানসোলে ভোটের দিন সকালে একের পর এক হিংসাহ ঘটনা ঘটে। বাবুল সুপ্রিয়র দাবি ছিল ৮১ টি বুথে সেখানে পুনর্নির্বাচন করানো হোক। এই সমস্ত বুথে ছাপ্পার অভিযোগ আনেন বাবুল।

আসানসোলে ভোটের দিন সকালে একের পর এক হিংসাহ ঘটনা ঘটে। বাবুল সুপ্রিয়র দাবি ছিল ৮১ টি বুথে সেখানে পুনর্নির্বাচন করানো হোক। এই সমস্ত বুথে ছাপ্পার অভিযোগ আনেন বাবুল। ভোটের দিন সকালে বুথে পৌঁছলে বাবুলের গাড়িও ভাঙচুর করা হয়। এরপর গোটা বিষয় সম্পর্কে বিজেপির মুনমুন সেনের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, বেড টি দেরিতে আসায় তিনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন, ফলে হিংসার ব্যাপারে কিছুই জানেন না।

বুকটা ধড়ফড় করছে! আসানসোল নিয়ে মুনমুনের প্রতিক্রিয়া

এরপর ২৩ মে। ফলাফলের দিন । সপ্তদশ লোকসভা ভোটের গণনা শুরু হতেই দেখা যায়, এক্সিট পোল-এর যাবতীয় হিসাব উল্টে দিয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় গণনায় এগিয়ে। এরপরই মুনমুন সেনের প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি জানান 'আমি তো ভেবেছিলাম আমিই জিতব। বুকটা ধড়ফড় করছে..।' যদিও তিনি জানান জেতবার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।

প্রসঙ্গত, বিভিন্ন সংস্থার এক্সিট পোল ২০১৯ থেকে সাফ জানানো হয়েছিল আসানসোলের বুতে পদ্ম মিটিয়ে আবার ঘাসফুল ফুটবে। তবে গণনার দু 'ঘণ্টায় স্পষ্ট যে আসানসোলের 'সিংহম' বাবুলই! ফের একবার সেখান থেকেই তিনি দিল্লির টিকিট কমনফার্ম করে ফেলেছেন কার্যত। অন্তত বেলা ১২ পর্যন্ত গণনার ট্রেন্ড তাইই বলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+