Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Narendra Modi: বাংলায় মোদী, উত্তরবঙ্গ থেকে বললেন, 'নির্মম সরকার আর চাই না', ধরালেন তৃণমূল সরকারের পাঁচ মোক্ষম ত্রুটি

বুধবার আলিপুরদুয়ারে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ফের একবার রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানালেন। বিধানসভা নির্বাচনের দামামা একপ্রকার বাজিয়ে দিলেন তিনি। নরেন্দ্র মোদী বর্তমান তৃণমূল রাজ্য প্রশাসনের সমালোচনা করে বলেছেন, পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থা এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে পৌঁছেছে যেখানে বিচার বিভাগকে প্রায়শই হস্তক্ষেপ করতে হচ্ছে। সুস্থ শাসনব্যবস্থা এই ধরনের পরিস্থিতিতে কাজ করতে পারে না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের তাই সরে যাওয়াই রাজ্যবাসীর জন্য মঙ্গল।

প্রধানমন্ত্রী মোদী বাংলার পাঁচটি প্রধান সংকটের কথা তুলে ধরেন। এই সমস্যাগুলি সমাধানের উপর জোর দেন। তিনি সামাজিক হিংসা এবং নৈরাজ্য, নারী ও শিশুদের ওপর অপরাধ, যুব সমাজের ব্যাপক হতাশা এবং বেকারত্ব, সরকারের ব্যাপক দুর্নীতি এবং দরিদ্রদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত করার কথা উল্লেখ করেছেন। এমন একটি রাজ্যের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বোঝান, কেন রাজ্যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

তৃণমূল কংগ্রেসের সমালোচনার মাঝে, মোদী বিজেপিকে পশ্চিমবঙ্গে নিজেদের প্রচেষ্টা আরও তীব্র করার জন্য একটি জোরালো আবেদন জানিয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে বিজেপি নেতাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। মোদী আশ্বস্ত করেন যে বিজেপি সরকার বাংলার উন্নয়নকে অগ্রাধিকার দেবে, "সকলের সঙ্গে, সকলের জন্য উন্নয়ন" নীতি সততার সঙ্গে মেনে চলবে।

তাঁর ভাষণে, মোদী তৃণমূল কংগ্রেসের নির্মমতার সঙ্গে শাসনের উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো বাংলা বলছে, আমরা আর নির্মম সরকার চাই না।আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর ভাষণ ভোটের আগে পেপটকের মতোই কাজ করবে। গোটা বিজেপি দল এখন কীভাবে মোদীর পেপটকের পরে চাঙ্গা হয়ে মাঠে নেমে তা রাজনৈতিকভাবে কাজে লাগায়, এখন সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+