আরজি কর কাণ্ডে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা? টুইটে কী লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা মঞ্চ থেকে আক্রমণাত্মক বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করেছিলেন। পাশাপাশি আরজি কর হাসপাতালের ঘটনা নিয়েও দ্রুত বিচার চেয়েছেন। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। টুইট করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আবেদন করেছিলেন, আরজি করের জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনের পথ থেকে সরে আসুক। রোগীদের কথা মাথায় রেখে তাঁরা কাজে ফিরুন। কিন্তু সেই বক্তব্য কিছু জায়গা ভুলভাবে পরিবেশন হয়েছে। সেই অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী৷

mamata banerjee

এবার তিনি নিজেই এই বিষয়ে টুইট করেছেন। কিছু সংবাদমাধ্যম এই বিষয়কে হুমকি আকারে প্রকাশ করেছে। সেই বিষয়ই তিনি দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, " আমি (মেডিক্যাল ইত্যাদি) ছাত্রদের বা তাদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাদের আন্দোলন অকৃত্রিম। আমি কখনই তাদের হুমকি দেইনি। কিছু লোক আমাকে অভিযুক্ত করছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, " আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। কারণ, কেন্দ্রীয় সরকারের সমর্থনে, তারা আমাদের রাজ্যে গণতন্ত্রের জন্য হুমকি দিচ্ছে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে, তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে। আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।"

মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দলের কর্মী - সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। কিছু হলে 'ফোঁস' করতে বলেছিলেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রী হিংসা ছড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। বিরোধীদের উপর হামলার বার্তা ঘুরিয়ে দিচ্ছেন। এমনই দাবি উঠেছে বিজেপির তরফ থেকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই বিষয়ে চিঠিও লিখেছেন বলে খবর। সেই বিষয়েও এদিন টুইটে বার্তা দিয়েছেন মমলা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, " আমি আরও স্পষ্ট করছি, আমি গতকাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে। সেই বিষয়ে আমার বক্তৃতা ছিল মহান রামকৃষ্ণের উক্তির সরাসরি ইঙ্গিত।"

এদিন মুখ্যমন্ত্রী বেশ বড়সড় টুইট করেছেন। টুইট নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+