অশান্তি ছড়াল ভাটপাড়ায়! ছাড় পেল না থানার সামনে থাকা মাতৃসদন, ক্যাশবাক্স লুট

কাঁকিনাড়ার সঙ্গে অশান্তি ভাটপাড়াতেও। সূত্রের খবর অনুযায়ী, সকাল সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে নতুন তৈরি হওয়া ভাটপাড়া থানার সামনেই থাকা মাতৃসদনে হামলা চালায় দুষ্কৃতীরা। ক্যাশবাক্স লুট করা হয়।

কাঁকিনাড়ার সঙ্গে অশান্তি ভাটপাড়াতেও। সূত্রের খবর অনুযায়ী, সকাল সাড়ে দশটা থেকে ১১ টার মধ্যে নতুন তৈরি হওয়া ভাটপাড়া থানার সামনেই থাকা মাতৃসদনে হামলা চালায় দুষ্কৃতীরা। ক্যাশবাক্স লুট করা হয়। পাশাপাশি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক ও রোগীরা। অনেকেই এই ঘটনার পর রীতিমতো পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। প্রচুর সংখ্যায় র‍্যাফও নামানো হয়।

অশান্তি ছড়াল ভাটপাড়ায়! ছাড় পেল না থানার সামনে থাকা মাতৃসদন, ক্যাশবাক্স লুট

মাতৃ সদনে ভর্তি থাকা রোগীরা হামলা নিয়ে কোনও কথা বলতে রাজি হননি। চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা নিরাপত্তাহীনতার অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ পুলিশ এসেছে ঠিকই, তবে দেরি এসেছে। অন্যদিকে দুষ্কৃতীরা পুরসভাতেও হামলার চেষ্টা করে। পুলিশের তরফে পুরসভা গেটে তালা লাগিয়ে দেওয়া হয়।

১৯ মে ভাটপাড়া বিধানসভায় উপনির্বাচনের দিন থেকেই অশান্তি এলাকা জুড়ে। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল পার্শ্ববর্তী জগদ্দল এবং কাঁকিনাড়ায়।

সেই সময় প্রকাশ্য রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের। পরবর্তী একমাস সময়ে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়েছিল ভাটপাড়া। শেষে ব্যারাকপুর কমিশনারেটের দায়িত্ব মনোজ বর্মার ওপর কিছু নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। যদিও গত শনিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া ও কাঁকিনাড়া এলাকা।

এদিন সকালে এলাকায় অশান্তির প্রতিবাদ করে কাঁকিনাড়া স্টেশনে অবরোধ করেন স্থানীয়রা। প্রায় দুঘন্টা চলে অবরোধ। বিপাকে পড়েন মেন লাইনের নিত্যায্তার্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+