Minority Vote-Bank: নওশাদ প্রস্তাব ফেরালেন, পঞ্চায়েতের পর ২০২৪-এ পাখির চোখ শুভেন্দুর
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলনেকতা শুভেন্দু। বলেছিলেন, নওশাদ আওজা তুলুন 'নো ভোট টু মমতা'। কিন্তু শুভেন্দুর সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন আইএসএফ বিধায়ক। শুভেন্দুকে পাল্টা জবাবে জানিয়ে দিলেন, তিনি দরজা খোলার কে?
এখন প্রশ্ন হল, শুভেন্দু কেন নওশাদকে 'নো ভোট টু মমতা' আওয়াজ তুলতে বললেন? তাহলে কি এর মধ্যে লুকিয়ে রয়েছে ২০২৪-এর ভোট অঙ্ক! কেননা শুভেন্দু অধিকারী বাংলার ভোট সমীকরণ নিয়ে অমিত শাহকে রিপোর্ট দিয়েছেন। রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, বাংলার সংখ্যালঘু ভোটব্যাঙ্ক মুখ সরাচ্ছে তৃণমূল থেকে।

এখন তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক আরও ভাঙতে হবে। সেটাই যদি বিজেপির লক্ষ্য হয়, তাহলে নওশাদকে প্রস্তাব দেওয়াও কৌশল শুভেন্দুর। শুভেন্দু অধিকারী ২০২৪-এর লক্ষ্যে তৃমমূলকে হারাতে কৌশলী পরিকল্পনা নিয়েছেন। যে কাজ বিজেপির পক্ষে কঠিন, তা নওশাদের আইএসএফের পক্ষ সহজ হবে, তা ভেবেই তিনি এমন প্রস্তাব দিতে পারেন।
ইতিমধ্যেই আইএসএফ বিভিন্ন জেলায় সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসিয়েছে তৃণমূলের। কংগ্রেস ও সিপিএমেও অনেক সংখ্যালঘু সংক্রিয় হয়েছেন। এই ধারা চলতে থাকলে শুভেন্দুদের কাজ অনেক সহজ হবে। এখন নওশাদকে 'নো ভোট টু মমতা' প্রস্তাব দিয়ে শুভেন্দু মমতার সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়ো থাবা বসাতে চাইছেন।
যদিও নওশাদ সিদ্দিকী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, এভাবে তৃণমূলকে রোখা যাবে না। 'নো ভোট টু মমতা' স্লোগান তুলে সমস্যার সমাধান হবে না বলেই মনে করেন তিনি। শুভেন্দু ভাঙড়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করে নওশাদকে উদ্দেশ্য করে বলেন, দরজা তাঁকেই খুলতে হবে।
তার পরিপ্রেক্ষিতে নওশাদ বলেন, তিনি দরজা খোলার কে! বিধায়ক হয়েও নওশাদ সম্প্রতি ভাঙড়ে ঢুকতে বাধা পান। তারপরই শুভেন্দুর প্রস্তাব তাৎপর্যপূর্ণ। নওশাদকে বলুন ভাঙড়ের দরজা খুলতে। আমি সেখানেই নিশ্চয়ই যাব। তবে তার আগে ওঁকে বলতে হবে 'নো ভোট টু মমতা'।
নওশাদ এরপর বলেন, 'নো ভোট টু মমতা' স্লোগান তুলে সমস্যার সমাধান হবে না। আমি প্রথম থেকেই বলেছি ভোট দেওয়ার বিষয়টি বাংলার জন্য স্বাস্থ্যকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করতে হবে। যত কম ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তত ভালো গণতন্ত্রের পক্ষে।
নওশাদ বলেন, আমরা বিধানসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আর আমি দরজা খোলার কে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। সিনিয়র লিডার। শুধু ভাঙড় কেন, সর্বত্র ওনাকে যেতে হবে। উল্লেখ্য, নওশাদ বুঝিযে দিয়েছেন, ভাঙড়ে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছে আইএসএফ।
নওশাদ প্রস্তাব খারিজ করলেও, শুভেন্দু যে চাল চেলেছেন, তা কিন্তু সংখ্যালঘু মনে প্রভাব ফেলতেই। তিনি চাইছেন সংখ্যালঘুদের তৃণমূল থেকে বিমুখ করে ভোটে ফায়দা তুলতে। তিনি অমিত শাহকে যে বার্তা দিয়েছেন, সেইমতো কাজ করতে শুরু করে দিয়েছেন এখন থেকেই। তৃণমূলকে মাত দেওয়ার ছক তৈরি শুভেন্দুর।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের











Click it and Unblock the Notifications