Trinamool Congress: তৃণমূল ছেড়েই বিস্ফোরক কামাল হোসেন! বললেন, সংখ্যালঘুরা হয়রানির শিকার, চাপ আসছে!
Trinamool Congress: সামনেই লোকসভা নির্বাচন! নির্বাচনের মুখে বড় ধাক্কা তৃণমূলে। দলের মুখপাত্র পদ ছাড়লেন কামাল হোসেনের (Kamal Hossain)। আর এরপরেই শাসকের অস্বস্তি বাড়িয়ে বিস্ফোরক দাবি তাঁর। বলেন, সংখ্যালঘুরা হয়রানির শিকার। চাপ আসছে। এই বিষয়ে দলকে বলেও কোনও কাজ হচ্ছে না।
আর সেই কারণেই পদ ছাড়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন কামাল হোসেন (Kamal Hossain)। তবে এই বিষয়ে তৃণমূলের (Trinamool Congress) তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে সংখ্যালঘুরা বাংলায় ব্রাত্য, তা নিয়ে সুর চড়িয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে কথা বলেন কামাল হোসেন (Kamal Hossain)। আর তা বলতে গিয়ে কার্যত মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েও মুখ খোলেন। বলেন, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে যা হয়েছে ঠিক হয়নি।
মাদ্রাসায় দুর্বল ছেলে মেয়েরা আসে,কেন দুটি ভুলে একটা নম্বর কাটা হবে। এনসিটিএ নিয়ম মেনে চলা হচ্ছে না বলেও দাবি প্রাক্তন এই তৃণমূল নেতার। এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট ৭৫৭ জন দিতে না পারা নিয়েও এদিন মুখ খুলেছেন। তবে কমিশনের তরফে কেউ চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছে না বলে দাবি কামাল সাহেবের।
এই বিষয়ে একাধিকবার দলকে (Trinamool Congress) জানানো হলেও কোনও কাজ হয়নি। বিভিন্ন ভাবে চাপ আসছিল। দীর্ঘ প্রায় এক মাস চাপা যন্ত্রণার মধ্যেই কাটিয়েছে বলেও এদিন মন্তব্য করেন কামাল হোসেন। আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। ইতিমধ্যে পদত্যাগপত্র তৃণমূলের ৪ থেকে ৫ জনকে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন। হোয়াটস অ্যাপে তা পাঠিয়েছেন। তবে সম্ভবত কেউ খুলেও দেখেননি বলে দাবি এই নেতার। সংখ্যালঘু বলেই এমন বঞ্চনা! প্রশ্ন তাঁর।
তবে এই বিষয়ে তৃণমূলের (Trinamool Congress) তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। তবে কামাল হোসেনের একের পর এক বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। এই বিষয়ে শাসকদলকে একহাত নিয়েছে বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
তাঁর কথায়, হিজাব পরে সংখ্যালঘুদের প্রিয় পাত্র হয়ে উঠেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী। আর তাতে সংখ্যালঘুদের মুখ হিসেবে জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুলদের মতো নেতা তৈরি হয়েছে। আর তাদের কারণেই বাংলার সংখ্যালঘুদের সমস্যায় পড়তে হচ্ছে বলে দাবি বিজেপি নেতার।
শুধু তাই নয়, ভুলপথে সংখ্যালঘুদের ভোটব্যাংকে মুখ্যমন্ত্রী পরিণত করেছেন। তবে বাংলায় সংখ্যালঘুরাই সবথেকে বেশি প্রতারিত হয়েছেন বলেও দাবি শঙ্কর ঘোষের।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications