Jyotipriya Mallik: ফের সাতদিনের ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
ফের সাত দিনের ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১৩ নভেম্বর তাকে ফের আদালতে তোলা হবে। সোমবার ব্যাঙ্কশাল কোর্ট সেই নির্দেশ দিল৷ আজ নিজেকে নির্দোষ প্রমাণ করার কথা ছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই বিষয় কতটা হল? সেই প্রশ্ন থাকছেই।
আদালত থেকে মন্ত্রীকে ফের সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে সন্ধ্যার পর। সের তাকে ধারাবাহিক ইডির আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হবে। আদালত থেকে বেরনোর সময় মন্তব্য করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। "সাত দিন পর আবার আসছি। সাত দিন সাত দিন।" এই কথাই হাত নেড়ে জ্যোতিপ্রিয়কে বলতে শোনা গিয়েছে।

এদিন দুপুরে রেশন বণ্টন দুর্নীতির মামলা আদালতে ওঠে। মন্ত্রীকে আরও সাত দিন নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় ইডি। তদন্তকারী সংস্থার আইনজীবীর তরফে এই কথা আদালতে জানানো হয়। তিনদিন হাসপাতালে মন্ত্রী চিকিৎসাধীন ছিলেন। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য সময় কম পাওয়া গিয়েছে। এই কথাও বলা হয়েছিল।
ইডি হেফাজতের বিরোধিতা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী। আলিপুর কমান্ড হাসপাতালে কোনও মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়নি মন্ত্রীর জন্য। এই কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব এই তদন্ত শেষ করতে হবে। আইনজীবীর তরফ থেকে এই দাবি করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখে জ্যোতিপ্রিয় মল্লিককে আরও সাত দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন বন্টন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারীরা বেশ কিছু তথ্যপ্রমাণ তার বিরুদ্ধে পেয়েছেন। একথাও শোনা যাচ্ছে। যদিও মন্ত্রী নিজেকে নির্দোষ বলে দাবি করছেন। বিজেপি ও শুভেন্দু অধিকারী ষড়যন্ত্র করেছে। তাকে ফাঁসানো হয়েছে। এই দাবি করছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
কোনওভাবেই তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেই। আদালতে সব সত্য সামনে আসবে। তিনি নিজে সত্য সামনে আনবেন। এ কথাও দাবি করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন। দল তার সঙ্গে আছে। তিনিও দলের সঙ্গে রয়েছেন। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য গত দিন জ্যোতিপ্রিয় মল্লিককে করতে দেখা যায়।
এদিন আদালতে যাওয়ার আগেও তার বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় বলেন, ভালো নেই তিনি। মুক্ত হবেন।












Click it and Unblock the Notifications