মেদিনীপুর না পারলেও হাওড়া প্রাণ বাঁচাল ডলফিনের

পূর্ব মেদিনীপুর ব্যর্থ হলেও ডলফিন বাঁচাতে সফল হল হাওড়া। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর এলাকায় নিতুড়িয়া খালে ভেসে ওঠে ডলফিনের মৃতদেহ। তিন দিন আগে সেটি ঢুকে পড়ে এই খালে। বন বিভাগের কর্মীরা ডলফিনটিকে সমুদ্রে চলে যাওয়ার জন্য রসুলপুর নদীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সফল হতে পারেনি। এই খালে মাছ ধরার জন্য পাতা জালে লেগে ডলফিনের মৃত্যু হয়েছে।

মেদিনীপুর না পারলেও হাওড়া প্রাণ বাঁচাল ডলফিনের

পাশাপাশি এই খালে প্লাস্টিক পলিথিন ও আবর্জনায় ভর্তি। এই কারণে খাবার ও অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে ডলফিনটির। এমনটাই মনে করছেন পূর্ব মেদিনীপুরের বন বিভাগের আধিকারিকরা।

এদিন পূর্ব মেদিনীপুরের বন বিভাগের কর্মীরা ডলফিন বাঁচাতে সফল না হলেও অন্য একটি ডলফিন বাঁচাতে সফল হয়েছে হাওড়া। এদিন জোয়ারের জলে হাওড়ার উলুবেড়িয়ার অনন্তপুর এলাকায় একটি খালে চলে আসে একটি ডলফিন। সেটি আটকে যায় একটি কালভার্টের কাছে। এলাকার লোকজন ডলফিনটি দেখতে পান। তারা সেটি তুলে নিয়ে এসে একটি জলাশয়ে রাখে। খবর দেওয়া হয় বন বিভাগের কাছে। বন বিভাগের কর্মীরা এসে এই ডলফিনটিকে নিয়ে গিয়ে রূপনারায়ণ নদে ছাড়ে। সেটি চলে যায় সমুদ্রের দিকে। ফলে বেঁচে গিয়েছে ওই ডলফিনটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+