বাংলায় সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাড়তি নজরে অধিকারী পরিবার

বিজেপিতে (bjp) যোগ দেওয়া আগেই শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার তৃণমূলের দুই সাংসদ কাঁথির শিশির অধিকারী (sisir adhikari) এবং তমলুকের দিব্যেন্দু অধিকারীকে (dibynedu adhikari) ক

বিজেপিতে (bjp) যোগ দেওয়া আগেই শুভেন্দু অধিকারীকে (suvendu adhikari) কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার তৃণমূলের দুই সাংসদ কাঁথির শিশির অধিকারী (sisir adhikari) এবং তমলুকের দিব্যেন্দু অধিকারীকে (dibynedu adhikari) কেন্দ্রীয় নিরাপত্তা (central security) দিল স্বরাষ্ট্রমন্ত্রক। দুজনকেই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।

 নিরাপত্তা ঢিলেঢালা

নিরাপত্তা ঢিলেঢালা

শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী। নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। শিশির অধিকারী অমিত শাহের সভায় উপস্থিত থাকলেও তৃণমূলের পতাকা হাতে তুলে নেননি। অন্যদিকে দিব্যেন্দু অধিকারী বিজেপির কোনও সভায় উপস্থিত থাকেননি। যদিও দুজনের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে তৃণমূলের অন্দরে। আর নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে দূরত্ব যেমন বেড়েছে, ঠিক তেমনই কেউ নিজেদের পদ ত্যাগ করেছেন, অথবা তৃণমূল থেকে পদ থেকে অপসারিত করা হয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা ব্যবস্থার ওপরও আঁচ পড়েছে।

ভরসা অধিকারী পরিবারে

ভরসা অধিকারী পরিবারে

অমিত শাহ দাবি করেছিলেন ২০০ পার করবে বিজেপি। কিন্তু বিজেপি তার ধারে কাছে পৌঁছতে পারেনি। এমন কি তিন সংখ্যাতেও পৌঁছতে পারেনি। ৭৭-এ গিয়ে থামতে হয়েছে তাদের। সেই পরিস্থিতিতে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির অন্দরমহলে একটা অংশ আরএসএস ঘনিষ্ঠ অন্য কাউকে বিরোধী দলনেতা করতে চেয়েছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছায় জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা করে বিজেপি।

কাঁথির বাড়িতে কেন্দ্রীয় বাহিনী

কাঁথির বাড়িতে কেন্দ্রীয় বাহিনী

সাম্প্রতিক সময়ে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকজন বিজেপি নেতার বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। কাঁথির শান্তি কুঞ্জের অদূরেও তৃণমূল বিক্ষোভ দেখিয়েছে। তাই শুধু শুভেন্দু অধিকারীই নয় এবার শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর জন্যও বাড়তি নিরাপত্তা দিল স্বরাষ্ট্রমন্ত্রক। কাঁথির বাড়িতে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে শুক্রবার থেকে।

সৌমিত্র খানকে নিয়ে ভুয়ো খবর

সৌমিত্র খানকে নিয়ে ভুয়ো খবর

এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান নাকি দলের মধ্যে বলেছেন, শুভেন্দু অধিকারীর জন্যই জঙ্গলমহলে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। যদিও সৌমিত্র খান বিষয়টি নিয়ে সাংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। অন্যদিকে বিজেপির তরফেও বিষয়টিকে বিশেষ কোনও গুরুত্ব দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+