Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manmohan Singh: বাংলায় এইমসের স্বপ্ন দেখিয়েছিলেন মনমোহন! কিন্তু স্বপ্নেই থেকে গেল সেই প্রকল্প

Manmohan Singh: দেশের অর্থনীতিতে মনমোহন সিং'য়ের ভূমিকা কখনই ভোলার নয়! বিশেষ করে দেশে যখন অর্থনৈতিক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয় সেই সময় অর্থমন্ত্রী হিসাবে মনমোহন সিংয়ের একের পর এক সিদ্ধান্ত এখনও দেশের মানুষ ভোলেনি। প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও'য়ের শাসনকালে উদার অর্থনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তবে শুধু দেশের অর্থনীতিতে সংস্কার আনাই নয়, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন মনমোহন সিং।

২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন মনমোহন সিং (Manmohan Singh) । আর এই দীর্ঘ সময় দেশের প্রতি এবং সমস্ত রাজ্যের উন্নয়ন কীভাবে সেদিকে তীক্ষ্ণ নজর ছিল। তাঁর শাসনকালেই বাংলার মানুষ প্রথম এইমস পাওয়ার স্বপ্ন দেখেছিল। তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জে প্রথম এইমস তৈরির কথা বলেন। আর সেই উদ্যোগকে গুরুত্ব দিয়ে দেখেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) ।

Manmohan Singh

শুধু তাই নয়, ২০০৯ সালে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে ১০০ একর জমিতে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করে। তৎকালীন সময়ে হাসপাতাল তৈরিতে ৮২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়। তবে এই হাসপাতাল তৈরির ক্ষেত্রে জমি অধিগ্রহণ সরকার করে দিতে হবে কেন্দ্রের তরফে জানানো হয়। এই বিষয়ে তৎকালীন বাম সরকার রাজিও হয়! পানিশালায় ১১০ একর জমি চিহ্নিত করা হয় প্রশাসনের তরফে।

২০১০ সাল এই হাসপাতাল তৈরির কাজ একেবারে পুরো দমে শুরু হয়ে যায়। কেন্দ্রীয় প্রতিনিধি দল জমি দেখার কাজ শুরুও করে দেয়। কিন্তু রাজ্যে পালা বদলের পর অনেকটাই বদলে যায় পরিস্থিতি। জমি নিয়ে শুরু হয় দীর্ঘ জটিলতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জোর করে জমি নেওয়ার ক্ষেত্রে বিরোধী মনোভাব পোষণ করে। ফলে বছরের পর বছর ঝুলে থাকে রায়গঞ্জে এইমসে তৈরির কাজ। এই অবস্থায় তীব্র আন্দোলন শুরু হয়। কলকাতায় লাগাতার অনশনে বসেন দীপা দাশমুন্সি।

যদিও এই বিষয়ে খোদ মনমোহন সিং নিজে উদ্যোগ নেন। জমি অধিগ্রহন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান। সেই মতো কথাও হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। দীর্ঘ আন্দোলন-রাজনৈতিক তর্ক বিতর্কে কার্যত মুখ থুড়ে পড়ে রায়গঞ্জে এইমস তৈরির স্বপ্ন। এর মধ্যে জমি অধিগ্রহণ না হওয়াটাও বড় বিষয় ছিল বলেও মত রাজনৈতিকমহলের।

বলে রাখা প্রয়োজন, সেই এইমস বর্তমানে কল্যাণিতে তৈরি হচ্ছে। গত কয়েকদিন আগে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+