বোমা বাঁধতে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদে
বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। মৃতের নাম সোনারুল সেখ (২৬)। সে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পারুলিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতের এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এলাকার লোকজন দাবি করেন যে তারা গভীর রাতে প্রচন্ড জোরে বিস্ফোরণের শব্দ শুনে বেড়িয়ে এসে দেখেন যে সোনারুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেশ কয়েকজন আহত। হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় সোনারুলের।
গ্রামের মানুষ দাবি করেন যে সোনারুলের বাড়িতে বাইরের কিছু লোক এসে বোমা বাঁধছিল তখন এই বিস্ফোরণ ঘটে। যদিও বাড়ির লোকজন বোমা বাঁধা হচ্ছিল বলে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications