কোচবিহার থেকে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ মমতার, টাকা নয় ভালবাসার ভোটে বিশ্বাস মুখ্যমন্ত্রীর
কোচবিহারের রাসমেলা ময়দান থেকে কার্যত ভোটের যুদ্ধ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ১০০ দিনের কাজ, আবাস যোজনা ও এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, অন্যদিকে ইতিহাস ও সংস্কৃতির অপমান প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো।
জনসভায় মমতা স্পষ্ট করে বলেন, "আমি বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না। আমি মানুষের ভালবাসা দিয়ে ভোট কিনি।" বিহারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে 'টাকা ছড়িয়ে ভোট কেনার' অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কটাক্ষ ভোটের আগে চা বাগান খোলা, কিছু দেওয়ার নামে নাটক করা হচ্ছে।

১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, "কাজ করি আমরা, ভোট নেয় ওরা। বহু বন্ধ চা বাগান বাংলার সরকার খুলেছে। অথচ দিল্লিতে আমাদের প্রতিনিধিদের অপমান করা হয়েছে। রিভিউয়ের নামে রাজ্যে ১৮৬টি টিম পাঠানো হয়েছে।" তাঁর অভিযোগ, ভোটের আগে টাকা দেওয়ার নাটক করে তারপর বলা হবে দুইমাসে কাজই করা যায়নি।
কোচবিহারের সভা থেকেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর "আমরা আবার ক্ষমতায় আসব। তোমাদের ভিক্ষে চাই না। ১০০ দিনের কাজের টাকা আমরা নিজেরাই দেবো।" কেন্দ্রের পাঠানো চিঠিকে গুরুত্ব না দিয়ে তা ছিঁড়ে ফেলার কথাও প্রকাশ্যে জানান তিনি। সঙ্গে স্পষ্ট বার্তা "বাংলা কখনও মাথানত করেনি, করবেও না। বাংলা মাথা উঁচু করেই চলে।"
রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সাংস্কৃতিক অসম্মানের অভিযোগেও কেন্দ্রকে বিদ্ধ করেন মমতা। সংসদে 'বন্দে মাতরম' নিয়ে আলোচনার প্রেক্ষিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণে বিজেপি নেতৃত্বের বিভ্রান্তি নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বঙ্কিমদা' বলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর তীব্র প্রশ্ন, "বঙ্কিমচন্দ্র কি হরিদা, শ্যামদা? জাতীয় গান রচয়িতাকে ন্যূনতম সম্মানটুকুও দিতে পারেননি!"
মমতার অভিযোগ, বিজেপি কেবল ইতিহাস বিকৃতই করছে না, স্বাধীনতা আন্দোলনের অবদানকেও খাটো করছে। ক্ষুদিরাম বসুকে 'সন্ত্রাসবাদী', রাজা রামমোহন রায়কে 'দেশপ্রেমিক নন' বলা, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "স্বাধীনতা আন্দোলনে বাংলা ও পঞ্জাব অগ্রণী ছিল। ৯০ জন শহিদ বাংলার। আর আপনারা কোথায় ছিলেন?"
সংখ্যালঘু ও রাজবংশী রাজনীতি নিয়েও বিজেপির দ্বিচারিতা তুলে ধরেন মমতা। অভিযোগ, ভোটের সময় সংখ্যালঘুদের মন পেতে কোটি কোটি টাকা খরচ হয়, আর অন্য সময় নাম বাদ দেওয়ার নোটিশ, গুলি চালানোর ঘটনা ঘটে। "নির্বাচনের আগে রাজবংশীদের কথা মনে পড়ে, তার আগে অসম থেকে নোটিস পাঠানো হয়," কটাক্ষ তাঁর।
সব মিলিয়ে মোটের উপর কোচবিহারের মঞ্চ থেকে মমতা স্পষ্ট করে দিলেন এই লড়াই শুধু ভোটের নয়, সম্মান, অধিকার আর ইতিহাস রক্ষার লড়াই।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ











Click it and Unblock the Notifications