বাংলাকে জাগাতে ‘জাগো বাংলা’ পড়ার পরামর্শ, ছাত্র-ছাত্রীদের কাছে আর্জি মমতার
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ‘জাগো বাংলা’ পড়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আর্জি জানালেন ছাত্রছাত্রীদের
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে 'জাগো বাংলা' পড়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আর্জি জানালেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে জাগাতে শেখান, জাগতে শিখুন। সেজন্য ভাই, সবাইকে জাগো বাংলাটা পড়তে হবে এবং পড়াতে হবে।

শনিবার নজরুলমঞ্চে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র উৎসব সংখ্যা প্রকাশ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 'জাগো বাংলা'র অনুষ্ঠানে অতীত স্মৃতি-তর্পণও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই 'জাগো বাংলা' তাঁদের বিরোধী কণ্ঠস্বর তুলে ধরেছিল। রাজ্যে বিরোধী দল থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তিনি এই কাগজের প্রকাশনা শুরু করেছিলেন।
এই অনুষ্ঠান থেকে মমতা বার্তা দেন এবার থেকে 'জাগো বাংলা'র প্রচার আরও মনোযোগ সহকারে করতে হবে। 'জাগো বাংলা' পড়তে হবে, পড়াতে হবে। বাংলাকে জাগতে শেখান, জাগাতে শেখান। ছাত্রছাত্রীদের অনুরোধ করব, 'জাগো বাংলা'টা ভালো করে পড়ুন, পড়ান, সবাইকে দেখান। তিনি বলেন, 'জাগো বাংলা'য় অনেক ভালো ভালো লেখা থাকে। সেই লেখা পাঠ করে আরও গঠনমূলক চিন্তাভাবনার অবকাশ পাবেন সবাই। নেতিবাচক চিন্তাভাবনাকে ধ্বংস করে ইতিবাচক ভাবনা-চিন্তাও গড়ে দিতে পারে 'জাগো বাংলা'।












Click it and Unblock the Notifications