ইতিহাস সৃষ্টি মমতার! 'সাধারণ মানুষের হয়ে এসেছি', সমস্ত যুক্তি মেনে কী জানাল সুপ্রিম কোর্ট?
SIR ইস্যুতে আজ সুপ্রিম কোর্টে একদম ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। প্রধান বিচারপতির অনুমতি পাওয়ার পরে আদালতের মধ্যেই নিজে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের শীর্ষ আদালতে আজ পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রীর এভাবে সরাসরি সওয়াল করেননি। তাই এই ঘটনা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে।

বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, তিনি কোনও ব্যক্তিগত কারণে আদালতে আসেননি। তাঁর কথায়, "আমি এখানে নিজের স্বার্থের জন্য নয়, সাধারণ মানুষের হয়ে কথা বলতেই এখানে এসেছি।" এরপরই তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, SIR সংক্রান্ত বিষয়ে কমিশনকে একের পর এক চিঠি পাঠানো হলেও, কোনও উত্তর মেলেনি। "ছ'বার লিখেছি, একবারও জবাব পাইনি", আদালতে বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কথা শোনার পর এবং এসআইআর-এর বিষয়ে তাঁর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিককে আনুষ্ঠানিক ভাবে একটি নোটিশ জারি করছে সুপ্রিম কোর্ট। প্রায় সমস্ত যুক্তি মেনে নিল আদালত। এই মামলায় পরবর্তী শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার।
SC issues formal notices to EC and chief electoral officer of West Bengal on CM Banerjee's plea on SIR, lists it for hearing on Feb 9. pic.twitter.com/camMVTESWA
— Press Trust of India (@PTI_News) February 4, 2026
এই মামলায় আগেই একবার নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া নিয়ে যুক্তি তুলে ধরেন সিনিয়র আইনজীবী শ্যাম দিওয়ান এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন আইনজীবীদের পাশেই একদম সামনের সারিতে বসে শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা মামলাটিকে আলাদা গুরুত্ব দিয়েছে।
শ্যাম দিওয়ান আদালতকে জানান যে, কমিশনের নির্ধারিত সময়সীমা কার্যত অযৌক্তিক। তিনি দাবি করেন যে, "প্রায় ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে নোটিস দেওয়া হয়েছে। অথচ সমস্ত শুনানি শেষ করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র চার দিন। এখনও প্রায় ৬৩ লক্ষ শুনানি বাকি রয়েছে। আর সেই কারণেই প্রতিদিন গড়ে লক্ষ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে, যা বাস্তবে সম্ভব নয়।"
এই তাড়াহুড়োর কারণে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন বলেও আদালতে তুলে ধরা হয়। দাবি, একাধিক জায়গায় ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, নিজেদের কাজ ফেলে শুনানিতে হাজিরা দিতে হচ্ছে। আইনজীবীদের মতে, এর ফলে ভোটাধিকার এবং সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও আদালতে জানান যে, SIR-এর ফলে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি দাবি করেন যে, এই কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির











Click it and Unblock the Notifications