মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে, আরামবাগে প্রশাসনিক বৈঠক
প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা,আরামবাগে প্রশাসনিক বৈঠক করবেন তিনি
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গেলেন। চপারে করে তিনি উড়ে যান। ডুমুরজলা স্টেডিয়াম থেকে উড়ে যায় তাঁর চপার। প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর তিনি আরামবাগে একটি প্রশাসনিক বৈঠক করবেন। গতকালই এই পরিস্থিতিতে ম্যান মেড ফ্লাড বলেছেন তিনি। এই পরিস্থিতির জন্য ডিভিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা।

পরিদর্শনে মমতা
রাজ্যের প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা নাগাদ কালীঘাটের বাসভবন থেকে বেরোন তিনি। তারপরে ১২টা নাগাদ ডুমুরজলা স্টেডিয়াম থেকে চপারে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রথমে যাবেন বাঁকুড়ার বড়জোড়ায়। সেখান থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান হয়ে হুগলির প্লাবন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কথা তাঁর। হুগলির আরামবাগে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী।

ম্যান মেড ফ্লাড
পুজোর আগে একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ডিভিসিকেই দায়ী করেছেন মমতা। তিনি অভিযোগ করেছেন ডিভিসি না জানিয়ে জল ছাড়ার কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ম্যান মেড ফ্লাড বলে আক্রমণ শানিয়েছে তিনি। গতকালই সাংবাদিক বৈঠক করে প্লাবিত জেলাগুলির পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিম থেকে শুরু করে মানস ভুঁইয়া সকলকেই একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্লাবিত এলাকার বাসিন্দারা যাতে এই পরিস্থিতিতে কোনও রকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেছিলেন ঝাড়খণ্ডের উচিত বাঁধ মেরামত করা। ৪ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়ছে। ১ লক্ষ বাড়িঘর ভেঙে গিয়েছে। প্রয়োজনে কেন্দ্রের সঙ্গে এই নিয়ে আলোচনা করুক ঝাড়খণ্ড সরকার। ডিভিসির ছাড়া জলে ৮ জেলা প্লাবিত হয়েছে।

মমতাকে নিশানা অধীরের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি নিশানা করেছিলেন। তিনি কটাক্ষ করে বলেছেন সরকার মেড বন্যা এটি। সরকার বাঁধ তৈরির টাকা খরচ করতে পারেনি বলেই এটা ঘটেছে। কেন্দ্রের টাকা ফেরত চলে যাচ্ছে। আর রাজ্যের মানুষ বন্যায় ভাসছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন অল্প নিম্নচাপের বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। জল নামছে না। জলবন্দি হয়ে রয়েছেন মানুষ।
Recommended Video

মমতাকে নিশানা বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন ডিভিসি আগেই চিঠি পাঠিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার জানতেন আগে থেকেই। কিন্তু তিনি কোনও পদক্ষেপ করেননি। বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন ডিভিসির পাঠানো ছবির কপি তাঁর কাছেও রয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications