Mamata Banerjee: ৫ লক্ষ টাকা দেবে রাজ্য, সংখ্যালঘু ভোট ধরে রাখতে একগুচ্ছ পরিকল্পনা মমতার

লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর সংখ্যালঘু ভোটের দিকে। সেই সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করেই তিনি একগুচ্ছ পরিকল্পনা নিলেন সম্প্রতি। তিনি যেমন একাধারে সংখ্যালঘু যুবকদের উন্নয়নের কথা ভাবলেন, ইমাম-মোয়াজ্জেমদেরও দাবির কথা ভাবলেন।

বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। তার আগে তিনি সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখার পরিকল্পনা কষলেন। তিনি ৫ লক্ষ ঋণ প্রদানের কথা ঘোষণা করলেন সংখ্যালঘু যুব সম্প্রদায়ের জন্য। এছাড়া ইমাম ও মোয়াজ্জেমদের ভাতাও তিনি বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। আর বিশেষ বার্তা দিলেন সংখ্যালঘুদের উদ্দেশে।

সংখ্যালঘু ভোটে নজর মমতার

রাজনৈতিক মহল মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভোট ধরে রাখতে লোকসভা ভোটের আগে একপ্রকার মাস্টারস্ট্রোক দিলেন সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ইমাম-মোয়াজ্জেম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সমাবেশ থেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক-যুবতীদের উদ্দেশে বলেন, যাঁরা লোন নিয়ে ব্যবসা করতে চান, তা প্রদান করবে রাজ্য সরকার। ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। রাজ্য সরকার এর গ্যারান্টার। এদিন এই বিরাট ঘোষণা করে তিনি সরাসরি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেনয

মমতা বলেন, ৫ লক্ষ টাকা লোন নিতে চাইলে আবেদন করুন। সরকার লোন দেবে।ইমামদের সংগঠনের অনুষ্ঠান থেকে তিনি এই বড়ো ঘোষণা করলেন। আমার ক্ষুদ্র সামর্থের মধ্যে যা যা করা সম্ভব, আমি তা করব। সেইমতোই তিনি ইমাম ও মোয়াজ্জেমদের জন্য ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করেন।

সংখ্যালঘু ভোটে নজর মমতার

ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর পরই ফুরফুরা শরিফের উদ্দেশে এক বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফুরফুরা শরিফকে আমরা সম্মান করি। আশা করি ফুরফুরা শরিফ রাজনীতির মধ্যে প্রবেশ করবে না। ফুরফুরা শরিফের মতো প্রতিষ্ঠানের রাজনীতির ঊর্ধ্বে থাকাই ভালো।

একইসঙ্গে তিনি সংখ্যালঘুদের উদ্দেশে বলেন, আপনারা কেউ উত্তেজিত হবেন না। হলেই বলবে আপনারা টেরোরিস্ট। এনআইএ তদন্ত দিয়ে দেবে আবার। বিজেপিকে নিশানায় তিনি বলেন, এখানে বিজেপি দাঙ্গা করে আর নাম দেয় আপনাদের। তাই সাবধান বিজেপি থেকে। ওদের সঙ্গে এখানে আবার বাম-কংগ্রেস আছে। আমি কিন্তু জাতীয় ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষেই আছি।

মমতা এদিন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য কমিটি তৈরি করেছি, ডেটা তৈরি করেছি। তাঁদের বলছি বাইরে যাওয়া ছাড়ুন। এখন বাংলায় ঢেলে শিল্প আসছে। তিনটি ইকোনমিক করিডর আসছে। একটু চেষ্টা করলেই আপনারা কাজ পেয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+