Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Madhyamik Result 2025: "আরও সফল হও!" মাধ্যমিক উত্তীর্ণদের শুভেচ্ছা মমতার, এক্স পোস্টে অভিনন্দন শুভেন্দুরও

Madhyamik 2025 Result: শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের সাফল্য কামনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এক্স পোস্টে উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এবছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি।

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবার ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪, যা গত বছরের তুলনায় ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। শুক্রবার সকাল ৯টা নাগাদ মাধ্যমিকের ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধা তালিকা প্রকাশ করে জানান, প্রথম দশে রয়েছেন মোট ৬৬ জন।

mamata

এক্স পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে - এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামিদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।"

Take a Poll

এক্স পোস্টে কৃতীদের শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, "মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। আগামী দিনের জন্য আন্তরিক শুভ কামনা রইল।"

উল্লেখ্য, এবছর মাধ্যমিকে প্রথম হয়েছেন একজনই। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার ৭০০-তে ৬৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। দ্বিতীয় স্থানে ২ জন রয়েছেন। ৬৯৪ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র সৌম্য পাল। মাধ্যমিকে মেধা তালিকায় তৃতীয় স্থানে তথা মেয়েদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বাঁকুড়ার কোতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানি ৭০০ তে ৬৯৩ নম্বর পেয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+