Mamata Banerjee: রাস্তা ঝাঁটও দেব আমি? রিভিউ ভিজিল্যান্সের নির্দেশ! ঘুম উড়ছে সরকারি আধিকারিকদের
Mamata Banerjee: পুর-পরিষেবা সংক্রান্ত বৈঠকে রুদ্রমুর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা থেকে মন্ত্রী, সরকারি আধিকারিক, কাউকে রেয়াত করলেন না। এমনকি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন এবার থেকে রিভিউ ভিজিল্যান্স হবে।
এমনকি নজরদারির জন্য আলাদা কমিটি থাকবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যা রীতিমত সরকারি আধিকারিক সহ সংশ্লিষ্ট দায়িত্বে থাকা নেতা-মন্ত্রীর উপর চাপ বাড়াতে বলেই মনে করা হচ্ছে।

এদিন পুর পরিষেবা সংক্রান্ত বৈঠকে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান, আধিকারিকদের তলব করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রীরাও। আর সেই বৈঠকে একাধিক ইস্যুতে একেবারে পুর চেয়ারম্যানদের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। এমনকি টেন্ডার, যথেষ্ট ভাবে কর বসানো সবকিছু নিয়েও সরব হন। স্পষ্ট বুঝিয়ে দেন, মানুষের উন্নয়ন সব। এক্ষেত্রে কোনও রকম বাধা সহ্য করা হবে না।
আর এই বিষয়ে কথা বলতে গিয়ে আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন (Mamata Banerjee)। টাকার বিনিময়ে যে অনেক কিছু ঘটছে, আর সেই সমস্ত তথ্য যে তাঁর কাছে আছে তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, অনেকেই রয়েছেন যারা ভাবেন দু'বছর থাকব, আর তা কোনও রকমে কাটিয়ে দিতে পারলেই হল। কিন্তু আর তা হবে না। দু'বছর থাকলেও কাজের সময়ের সম্পূর্ণ রিভিউ হবে। সব কিছু স্বচ্ছতা মেনে হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে জানান মুখ্যমন্ত্রী। এজন্য রিভিউ কমিটি থাকবে।
এমনকি সেই কমিটিতে সিআইডি এবং ভিজিল্যান্সকেও রাখার কথা বলেন প্রশাসনিক প্রধান। পাশাপাশি ডায়রেক্টর অফ সিকিউরিটিকে থাকার কথাও এদিন বলেন। পাশাপাশি এদিন সরকারি কর্মীরাও যে কোথাও কোথাও টাকার বিনিময়ে কাজ করছেন তা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। বেশ কয়েকটি এলাকার নাম উল্লেখ করে মমতা বলেন, জনগণ পরিষেবা না পেলে পুরসভা কিংবা পঞ্চায়েত রেখে কী লাভ। যা অবস্থা ম্যানহোলের ঢাকনা খোলা থাকলে সেটাও অনেকে বিক্রি করে দেন বলে চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রী।
এদিন পুলিশকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, সবাই চোখে ঠুলি পরে আছে! কারও চোখে কিচ্ছু পড়ছে না। অবৈধ ভাবে তলার পর তলা উঠছে। এই ঘটনায় অন্তত দু'একজনকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তা নিয়ে কড়া বার্তা দেন নেত্রী। বলে রাখা প্রয়োজন, মুখ্যমন্ত্রীর এমন 'রনং দেহী' মূর্তি কবে কে দেখেছেন অনেকেই মনে করতে পারছেন না।












Click it and Unblock the Notifications