লোকসভায় উত্তরপ্রদেশে 'লড়বেন' মমতা! টার্গেট বেঁধে দিলেন বাংলার নেতা-কর্মীদেরও
২৪ এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী! বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন। আর এই অবস্থায় বাংলায় তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন তৃণমূল সুপ্রিমো। আজ নেতাজি ইন্ড
২৪ এর লোকসভা ভোটের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল নেত্রী! বিজেপির বিরুদ্ধে সব শক্তিকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন। আর এই অবস্থায় বাংলায় তৃণমূল নেতা-কর্মীদের টার্গেট ফিক্সড করে দিলেন তৃণমূল সুপ্রিমো। আজ নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক নির্বাচন ছিল।
আর সেই নির্বাচনে সবার ভোটে ফের একবার তৃণমূলের সর্বময়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অবস্থায় নেতাজি ইন্ডোর থেকেই ভোটের দামামা বাজিয়ে দিলেন তিনি। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

টার্গেট আসন ফিক্সড করে দেন
মমতা বলেন, অন্য রাজ্য যাওয়ার আগে ঘর মজবুত করতে হবে। ফলে সেখানে আরও অনেক বেশি কাজ করতে হবে। আর তা করতে গিয়ে নেতা-কর্মীদের ঝগড়া না করার বার্তা দেন তিনি। শুধু তাই নয়, বাংলায় বিজেপির শক্তি বাড়ে এমন কাজ না করারও কথা বলেন নেত্রী। আর এরপরেই দলের নেতা-কর্মীদের কার্যত লোকসভায় টার্গেট আসন ফিক্সড করে দেন। বলেন, লোকসভায় বাংলায় ৪২-এ ৪২ আসন চাই। এর জন্য দ্বন্দ্ব না করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে।

তৃণমূলের কাছে বড় ঝটকা ছিল
উল্লেখ, গত লোকসভায় বাংলা থেকে অপ্রত্যাশিত ভাবেই ১৮টি আসন পায় বিজেপি। যা কার্যত তৃণমূলের কাছে বড় ঝটকা ছিল। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটাই নেতা-কর্মীদের মনে করিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে, আগামী লোকসভায় রাজ্যের বাইরেও তৃণমূল লড়বে বলে এদিন ফের একবার স্পষ্ট করে দিলেন তিনি। বলেন, আপনারা ঘরটা দেখে রাখুন আমি তাহলে রাজ্যের বাইরে একটু নজর দিতে পারি। আর এরপরেই উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করে দেন তৃণমূল সুপ্রিমো।

উত্তরপ্রদেশ থেকে তৃণমূল লড়বে
বলেন, এখন বিধানসভা নির্বাচন সেখানে। লড়াই করতে যাচ্ছি না। তবে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে যাব। আগামী ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে একটা কর্মসূচি রয়েছে। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো বলেন, তৃণমূল উত্তরপ্রদেশে কাজ করছে। আগামী লোকসভায় সেখান থেকে তৃণমূল লড়বে বলেও এদিন স্পষ্ট করে দেন। তাঁর দাবি, অন্যান্য রাজ্যেও তৃণমূল লড়াই করবে। আর এই প্রসঙ্গেই ত্রিপুরা-গোয়ার বিষয়টি উঠে আসে। বলেন, কয়েক মাস গোয়াতে তৃণমূল কাজ করছে। ত্রিপুরাতেও দল ভালো ফল করেছে। সুযোগ দিলে তৃণমূল কাজ দেখিয়ে দেবে।

দলকে দেশের আরও বড় পরিসরে নিয়ে যাব
তবে আগামী দিনে দলকে দেশের আরও বড় পরিসরে নিয়ে যাবেন বলে নেতাজি ইন্ডোর থেকেই অঙ্গিকার করেন সুপ্রিমো। বলেন, আমাদের দলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক হবে দিল্লিতে। ওখানেই দলের কর্মসূচি ঠিক হবে। আর তা গোটা দেশের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে এই লড়াইয়ে কংগ্রেস থাকবে নাকি তা নিয়ে একটা ধোঁয়াশা থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে।












Click it and Unblock the Notifications