দিল্লিতে যা হয় বাংলায় হয় না! পাশে পাবেন এই দিদিকে, আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার

দিল্লিতে যা হয় বাংলায় হয় না! পাশে পাবেন এই দিদিকে, আশ্বাস মমতার

তিনি যে সবসময়ই বাংলার মানুষের পাশে রয়েছেন, তা আরও একবার কালিয়াগঞ্জের সভা থেকে বোঝানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দিল্লির হিংসা বিধ্বস্তদের পাশে থাকবেন তিনি। এদিন সেকথা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, নভেম্বর মাসে কাশ্মীর থেকে আসা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

আরও ১১৯ টি কলোনিকে পাট্টা

আরও ১১৯ টি কলোনিকে পাট্টা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ১৯৮৪-তে যাদবপুরের সাংসদ হয়ে যাওয়ার পরে তিনি প্রথমবার কলোনিগুলির পাল্টা দেওয়ার দাবিব তুলেছিলেন লোকসভায়। সেই মতো এখনও পর্যন্ত ৯৪ টি কলোনিতে পাট্টা বিলি করা হয়েছে। আরও ১১৯ টি কলোনিকে এদিন পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

পাট্টা প্রাপ্তরা সবাই এদেশের নাগরিক

পাট্টা প্রাপ্তরা সবাই এদেশের নাগরিক

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই সব কলোনির পাট্টা প্রাপ্তরা সবাই এদেশের নাগরিক। তাঁরা ভোট দেন। তাঁদের কীভাবে আবার নাগরিকত্ব দেওয়া হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কটাক্ষ করেন বিজেপিকে। তাদের (বিজেপির) প্রচারে যেন মানুষ ভুল না বোঝেন, সেকথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীর থেকে আসা শ্রমিকদের সাহায্য

কাশ্মীর থেকে আসা শ্রমিকদের সাহায্য

মুখ্যমন্ত্রী এদিন স্মরণ করিয়ে দেন নভেম্বর কাশ্মীর থেকে আসা ১৩৩ জন রাজ্যবাসীকে তাঁর সরকার দিয়েছিল ৫০ হাজার টাকা করে। এঁদের অনেকেই উত্তরবঙ্গের বাসিন্দা বলে উল্লেখ করেন তিনি। তারা যাতে ছোটথাটো ব্যবসা শুরু করতে পারে সেই জন্য এই টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

'দিল্লিতে যা হয় বাংলায় হয় না'

'দিল্লিতে যা হয় বাংলায় হয় না'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দিল্লির ঘটনা নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, হিংসার জন্য সরকারের উচিত ছিল ক্ষমা চাওয়া। একইসঙ্গে তিনি বলেন, দিল্লিতে যা হয় বাংলায় তা হয় না।

'পাশে পাবেন এই দিদিকে'

'পাশে পাবেন এই দিদিকে'

মুখ্যমন্ত্রী এদিনের সভা মঞ্চ থেকে জয় বাংলা, জয় জোহারের মতো প্রকল্প শুরুর কথা যেমন ঘোষণা করেন, ঠিক তেমনই বিধবা ভাতা ও শারীরিকভাবে অক্ষমদের জন্য ভাতা বাড়িয়ে দেওয়া কথাও জানান। তিনি বলেন, চাইলেই পাশে পাবেন এই দিদিকে। আর কোনও চিন্তা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+