Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৪-এর লক্ষ্যে প্রথম ২১ জুলাই, শহিদ দিবসে মমতার সেরা ১০ ডায়লগ

২০২৪-এর লক্ষ্যে প্রথম ২১ জুলাই, শহিদ দিবসে মমতার সেরা ১০ ডায়লগ

তৃতীয়বার রাজ্যে তৃণমূলের (trinamool congress) নিরঙ্কুশ গরিষ্ঠতার পরে প্রথম ২১ জুলাই (21st july) শহিদ দিবসে (shahid diwas) ভার্চুয়াল সভা। সেই সভা জুড়েই ছিল বিজেপি (bjp) কিংবা প্রধানমন্ত্রী মোদীকে (narendra modi) নিশানা। মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) এদিন অনেকটা সময় ব্যয় করেন পেগাসাস নিয়ে। মোদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরির অভিযোগও তোলেন তৃণমূল সুপ্রিমো। এদিন তাঁর সেরা দশ ডায়লগ একনজরে।

ফোন ট্যাপিং, পেগাসাস-ডেঞ্জারাস, ফেরোসাস

ফোন ট্যাপিং, পেগাসাস-ডেঞ্জারাস, ফেরোসাস

বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, ফোন ট্যাপিং, পেগাসাস-ডেঞ্জারাস, ফেরোসাস। তিনি বলেন, পেগাসাস, পেগাসাস নরেন্দ্র মোদীর নাভিশ্বাস। স্লোগান তোলেন, পেগাসাস হঠাও, দেশ পাঁচাও। তিনি বলেন, এই আড়িপাতা ভুলবেন না। পাশাপাশি শরদ পাওয়ার এবং চিদাম্বরমের কাছে তিনি অনুরোধ করেন, পেগাসাস কাণ্ডকে যেন থিতিয়ে যেতে না দেওয়া হয়। কেন্দ্রের প্রতি নিশানা করে তিনি বলেন, আড়ি পেতে নির্বাচনে জিতছে বিজেপি।

গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি চালাচ্ছে

গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি চালাচ্ছে

পেগাসাসের মাধ্যমে গণতন্ত্রের নামে গোয়েন্দাগিরি চলছে বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল মাধ্যমে তিনি দেখান, তাঁর মোবাইল ফোনের ক্যামেরা ঢাকা দিয়ে দিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের পদলে দেশ জুড়ে স্পাইগিরি চালাচ্ছে বিজেপি।

 স্বাধীনতাকে বিপদে ফেলে দিয়েছে বিজেপি

স্বাধীনতাকে বিপদে ফেলে দিয়েছে বিজেপি

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিজেপি স্বৈরতান্ত্রিক শাসন চায়। তিনি অভিযোগ করেন, ত্রিপুরায় তৃণমূলকে ২১ জুলাইয়ের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ মিথ্যা। মানবাধিকার কমিশনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ভোটের সময় নির্বাচন কমিশন বিজেপির পার্টি অফিসের মতো কাজ করেছে।

পেগাসাস অনেক বড় কেলেঙ্কারি

পেগাসাস অনেক বড় কেলেঙ্কারি

মুখ্যমন্ত্রী বলেন, পেগাসাস অনেক বড় কেলেঙ্কাটরি। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। নিজের মন্ত্রিসভার মন্ত্রী, আমলা, বিরোধী নেতা, বিচারপতি কেউ তালিকা থেকে বাদ যাচ্ছেন না। তিনি বলেন, গণতন্ত্রকে ভাল বাসলে, প্রতিষ্ঠানকে ভাল বাসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিজেপি ভেঙে দিত না।

 বিজেপি পার্টিতে গদ্দারদের জন্ম হয়

বিজেপি পার্টিতে গদ্দারদের জন্ম হয়

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিতেই গদ্দারদের জন্ম হয়। ভাল মানুষ নয়। তিনি কটাক্ষ করে বলেন, ওরা দেশটানে জানে না। মানুষকে চেনে না। পাশাপাশি নাম না করে এধনি তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করেন। বলেন, অনেক গদ্দার আছে যারা বড় বড় করা বলছে। ফোন ট্যাপিং-এর কথাও বলছে।

কোভিডে মনুমেন্টাল ফেলিওর হয়েছে কেন্দ্রের

কোভিডে মনুমেন্টাল ফেলিওর হয়েছে কেন্দ্রের

তৃণমূল সুপ্রিমো এদিন অভিযোগ করেন, কেন্দ্র কোভিডে মনুমেন্টার ফেলিওর হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশে ওষুধ নেই, ভ্যাকসিন নেই। উত্তর প্রদেশ থেকে মৃতদের গঙ্গায় ভেসে এই রাজ্যে আসছে। আর প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে সেরা বলে ঘোষণা করছেন! বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনাদের লজ্জা করে না? তিনি বলেছেন কোভিড নিয়ে দেশটাকে শেষ করে দিয়েছে। আর দ্বিতীয় ঢেউ বোঝার আগেই চারলক্ষ মানুষের প্রাণ অকালে চলে গিয়েছে।

যতদিন ভারত থেকে বিজেপিকে বিতাড়িত না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে

যতদিন ভারত থেকে বিজেপিকে বিতাড়িত না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খেলা একটা হয়েছে। আবারও হবে। তিনি বলেন, যত দিন বিজেপিকে বিদায় না করা যাচ্ছে, ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। সব জায়গাতেই খেলা হবে। একইসঙ্গে তিনি এদিন ঘোষণা করেন, ১৬ অগাস্ট রাজ্যে খেলা দিবস হিসেবে পালন করা হবে। প্রসঙ্গত ১৯৮০ সালে ১৬ অগাস্ট ময়দানে দুই প্রধানের খেলায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। তারপর থেকে ওইদিনকে ফুটবল প্রেমি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি

বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে করনোরা থেকেও বিপজ্জনক দল বলে আক্রমণ করেন। বলেন। করোনার থেকে বিপজ্জনক ভাইরাস রয়েছে বিজেপিতে। তিনি বলেন, রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিয়েছে। প্রসঙ্গত উত্তরপ্রদেশ সরকার রবীন্দ্রনাথকে সিলেবাস থেকে বাদ দিয়েছে। এদিন সেই কথা উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপিতে গুলি আর গালির রাজনীতি চলছে বলেও মন্তব্য করেন তিনি।

পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়ল কেন? প্রতিদিন আধঘণ্টা করে মিটিং করবেন

পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়ল কেন? প্রতিদিন আধঘণ্টা করে মিটিং করবেন

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন জ্বালানির দাম দুমাসে ৪৭ বার বেড়েছে। এবছরে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের কর হিসেবে সাড়ে তিনলক্ষ কোটিটাকার বেশি আদায় করে নিয়েছে। তিনি প্রশ্ন করেন, এত টাকা গেল কোথায়। পিএম কেয়ার্স ফান্ড নিয়ে প্রশ্ন করেন তিনি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, পেট্রোল-ডিজেল-গ্যাসের দাম বাড়ল কেন? প্রতিদিন আধঘণ্টা করে মিটিং করবেন।

মা-বোনেরা দেখিয়ে দিয়েছেন তাঁরা কী করতে পারেন

মা-বোনেরা দেখিয়ে দিয়েছেন তাঁরা কী করতে পারেন

ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবারের নির্বাচনে মা-বোনেরা দেখিয়ে দিয়েছেন তাঁরা কী করতে পারেন। প্রসঙ্গত পায়ে প্লাস্টার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক নির্বাচনী সভা করেছেন, সেখানে মা-বোনেদের উদ্দেশ্য করে বলেছিলেন, কি মা-বোনেরা খেলা হবে তো? সবাই উত্তর দিয়েছিলেন হ্যাঁ। পরবর্তী সময়ে ভোটের ফলাফল বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলেছেন, এবারের নির্বাচনে তৃণমূল পুরুষদের থেকে মহিলাদের ভোট বেশি পেয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+