Mamata Banerjee: রাজ্য সরকারের জমি বেচে দিচ্ছে, বেআইনি দখলদারি নিয়ে হাওড়া পুলিশকে তদন্তের নির্দেশ মমতার

হাওড়া পুরসভা এলাকায় দেদারে হচ্ছে জমি দখল। সরাসরি পুর আধিকারীকদের প্রশ্ন করে কড়া বার্তা দিয়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়া পুলিশকে বেআইনি জমি দখল নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। হাওড়া পুরসভার জমি দখল নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়া এবং বালি পুরসভায় কোনও কাজ হচ্ছে না বলে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়ারা। খালি জমি দেখলেই সেখানে লোক বসিয়ে দেওয়া হচ্ছে। এটা আর হতে দেওয়া হবে না। হাওড়া পুরসভা নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই নিয়ে পুলিশকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।

mamata banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন হাওড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন চক্রবর্তীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। রথীন চক্রবর্তী হাওড়ােক শেষ করে দিয়ে গিয়েছে বলে সরাসরি নাম করে অভিযোগ করেছেন তিনি। অনলাইনে সব পরিষেবার ব্যবস্থা করতে হলেও কাজ করা হচ্ছে না। মানুষ পুরসভায় হিয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

লোকসভা ভোটের পরেই রাজ্যে একাধিক পুর এলাকায় ভোট কমেছে তৃণমূল কংগ্রেসের। একাধিক জায়গায় দলের কাউন্সিলরদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আসতে শুরু করে। তারপরেই রাজ্যের সব পুরসভার প্রধানদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের সামনেই পুরসভার কাউন্সিলর এবং পুর প্রধানদের কড়া বার্তা দিয়েছেন। পুরসভার একাধিক এলাকায় কাজ করা হচ্ছে। তার দায় নিতে হচ্ছে রাজ্য সরকারকে।

এটা আর বরদাস্ত করা হবে না। বাংলার অস্তিত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরসভার সর্বস্তরে টাকার খেলা চলছে। মোটা টাকা নিয়ে দেদারে সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া-বালি পুরসভা বেআইনি নির্মানে ভরে গিয়েছে বলে জানিয়েছেন িতনি। হাওড়া পুরসভা এবং বালি পুরসভার মেয়র ও চেয়ারপার্সনদের রীতিমতো তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার পরেও কেন হাওড়া পুরসভাকে কাজ করতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে পরিষেবা দেওয়ার কাজ আগে করতে হবে। পুলিশকে রং না দেখে পদক্ষেপ করতে হবে। নেতা-মন্ত্রী-এমএলএ কোনও রং দেখা হবে না। বেআইনি নির্মাণ নিয়ে পুলিশকে ছাড় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ দুর্বল হলে এই সব টাকা তোলা বেআইনি দখলদারি ঘটনা ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+