মমতার সরকার দেবে ই-পাস আটক মানুষদের ফেরাতে ! প্রয়োগ কোন পদ্ধতিতে
মমতার সরকার ই-পাস চালু করল আটক মানুষদের জন্য, কোন পদ্ধতিতে আবেদন
করোনা লকডাউনের ৪৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও রাজ্যের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে। সহায়-সম্বলহীন হয়ে দিন কাটছে তাঁদের। কী করে তাঁরা ফিরবেন এতটা পথ অতিক্রম করে? এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভিনরাজ্যে আটকে থাকা মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করলেন।

‘অটোমেটেড ই-পাস’ ব্যবস্থা
পরিযায়ী শ্রমিক ছাড়াও ভিনরাজ্যে আটকে রয়েছেন বহু মানুষ। তাঁদের জন্য ‘অটোমেটেড ই-পাস' ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। যাঁরা নিজেদের ব্যবস্থায় নিজের বাড়িতে বা পছন্দের গন্তব্যে পৌঁছতে চান, তাঁদের জন্যই এই ‘অটোমেটেড ই-পাস' ব্যবস্থা। এই ই-পাস পেতে কী করতে হবে, তাও জানিয়েছে রাজ্য সরকার।

কোন কোন পদ্ধতিতে আবেদন
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘এগিয়ে বাংলা' পোর্টাল, ‘ডব্লুডব্লুডব্লুডটডব্লুবিডটগভডটইন'-এ নির্ধারিত লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর ৮০১৭৮৪৫৫৫৫ বা ৫১৯৬৯ নম্বরে এসএমএস-এ যোগাযোগ করা যেতে পারে। সেখানে তিন ধরনের পাসের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট পাসের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে।

ঢোকা ও বেরনোর জন্য উভয় পাস
যাঁরা পশ্চিমবঙ্গের বাইরে যাবেন, তাঁদের জন্য যেমন পাসের বন্দোবস্ত রয়েছে, তেমনই পশ্চিমবঙ্গে আসার জন্য অর্থাৎ রাজ্যে ঢোকা ও বেরনোর জন্য উভয় পাসেরই বন্দোবস্ত রয়েছে ওই পোর্টালে। এসএমএসেও নাম নথিভুক্ত করা যাবে এসএমএস উপরিউক্ত নম্বরে পাঠাতে হবে।

এসএমএস পদ্ধতি বিস্তারিত
আবেদনের সঙ্গে বর্তমান ঠিকানার পিনকোড নম্বর, কতজন যাত্রা করবেন তার পূর্ণাঙ্গ বিবরণ দিতে হবে। এমএমএস করতে হবে নিম্নোক্ত ফরম্যাটে- WB>space>COVID>space>source pincode>space>no of passengers (in two digits)। এরপর তা পাঠাতে হবে নির্দিষ্ট নম্বরে।












Click it and Unblock the Notifications