Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, নীতি আয়োগের বৈঠকেও যোগ না দিতে পারেন
Mamata Banerjee: শেষ মুহূর্তে বাতিল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। আজ বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করেছেন বলে জানা গিয়েছে। এমনকি আগামীকাল শুক্রবার যাবেন কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। শুধু তাই নয়, শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে।
সেই বৈঠকেও যোগ না দিতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) । এমনটাই সূত্রে জানা গিয়েছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত হঠাত করে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকারের (Pm Modi) তৃতীয় মেয়াদ কালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2024) পেশ করেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) । বাজেট ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

ঢালাও বরাদ্দ করা হয়েছে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। কার্যত অ-বিজেপি রাজ্যগুলির জন্য তেমন কোনও বরাদ্দ নেই বলেই দাবি বিরোধী ইন্ডিয়া জোটের। এমনকি বাংলার জন্যেও বিশেষ কোনও বরাদ্দ করা হয়নি বলে ইতিমধ্যে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সংসদে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বুধবার সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক ইতিমধ্যে বয়কট করেছে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা (Mamata Banerjee)। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কিন্তু শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিকমহলের মতে, বিরোধী দলের সদস্যরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। সম্ভবত বিতর্ক এড়াতেই দিল্লি সফর বাতিল করেছেন তৃণমূল সুপ্রিমো। যদিও অন্য একটি সূত্র বলছে, দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু তা হচ্ছে না।
সময় পাওয়া যায়নি বলেই খবর। আর সেই সাক্ষাৎ হচ্ছে না বলেই মমতা দিল্লি যাওয়া পিছিয়ে দিয়েছেন, এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে শুক্রবার হয়তো দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তাঁর অনেকগুলি কর্মসূচি ঠিক করা আছে। সংসদীয় দলের বৈঠক সহ একাধিক কাজ আছে। সেই কারণেই হয়তো জেতএ পারেন। যদিও এই বিষয়ে এখনও কিছু সরকারি ভাবে কিছু জানা যায়নি।
এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এখন দেখার শেষমেশ কী করেন।












Click it and Unblock the Notifications