বিধায়কদের শুনতে হবে জেলা পরিষদ সদস্যদের কথাও, সিদ্ধান্ত গ্রহণে নিদান মমতার
জেলা পরিষদ সদস্যদের গুরুত্ব বাড়ছে। কমছে বিধায়কদের প্রাধান্য। নবান্নে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এ কথা।
জেলা পরিষদ সদস্যদের গুরুত্ব বাড়ছে। কমছে বিধায়কদের প্রাধান্য। নবান্নে জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এ কথা। জেলা পরিষদের সদস্যদের ক্ষমতা বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী জানান, এখন থেকে একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বিধায়ক। জেলা পরিষদ, সমিতি ও পঞ্চায়েত সদস্যদেরও মতামত নিয়ে কাজ করতে হবে।

সোমবার নবান্নে জেলা পরিষদের ৮০০ জন সদস্যকে নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠকে করে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েতের তিন স্তরের সদস্যরা ভালো কাজ করছেন। তাঁদের কথাও এবার সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্ব সহকারে শুনতে হবে।
এতদিন নির্বাচনে টিকিট বিলির ক্ষেত্রে বিধায়ক সিদ্ধান্ত নিতেন। এবার থেকে এটা আর করা যাবে না বলে সাফ জানান মমতা। তিনি বলেন, টিকিট বিলির সিদ্ধান্তের ক্ষেত্রে জেলা পরিষদের সদস্যদের মতামত নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিধায়কের থেকে অনেক বেশি কাজ পঞ্চায়েত স্তরে হয়। তাই তাদের গুরুত্ববৃদ্ধি করা হল।
এদিন বৈঠকে জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের ভাতা বৃদ্ধির কথাও ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন, তিন স্তরে, কার কত টাকা ভাতা বাড়ছে। লোকসভায় বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রীর এ হেন সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications