'প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের'
বিজেপি ঘনিষ্ঠ রামদেব কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন, রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই,বরং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে তাঁর
কলকাতা, ৪ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা শাসকদল বিজেপির ঘনিষ্ঠ বলেই পরিচিত যোগগুরু বাবা রামদেব। কিন্তু এবার তার গলায় অন্য সুর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রামদেব জানালেন প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন মমতা। [মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে নোট বাতিলের সমর্থন করছেন, বিরোধিতা করছেন পক্রিয়া নিয়ে : বাবা রামদেব]
সাংবাদিকদের সামনে বাবা রামদেব বলেন, "রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষতা ও ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই থাকতে পারে না। যদি চাওয়ালা প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে মমতাজিও প্রধানমন্ত্রী হতে পারেন।"

বাবা রামদেব বলেন, "রাজনীতিতে মমতাজি বলেন সততা ও সারল জীবনযাত্রার প্রতীক। আমি ওঁর সাধারণ থাকার মনোভাবকে খুব পছন্দ করি। উনি হাওয়াই চপ্পল পরেন, সাধারণ শাড়ি পরেন। আমি বিশ্বাস করি ওর কাছে কালো টাকা নেই।"
এরপর আরও বলেন রামদেব। তিনি বলেন, "একবার বাংলা সফরে গিয়েছিলাম আমি। তখন বামেরা ক্ষমতায় ছিল। আমি তখন বলেছিলাম বামেদের সরে যাওয়া উচিৎ আর ক্ষমতায় মমতার আসা উচিৎ। আর ঠিক সেটাই হয়েছিল।"
নোটবাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের কড়া বিরোধিকা সত্ত্বেও বিজেপি ঘনিষ্ঠ রামদেবের মুখে মমতা বন্দনা অনেকেই ঠিক হজম করতে পারেছেন না। তৃণমূল কর্মীদের একাংশ এর মধ্যে অন্য রাজনীতি দেখতে পাচ্ছেন।
-
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা












Click it and Unblock the Notifications