কেরল, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গের পালা, সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মমতা

কেরল, পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গের পালা, সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মমতা

কেরল সবার আগে সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে বিধানসভায়। তারপরেই কংগ্রেস শাসিত পাঞ্জাব। এবার পশ্চিমবঙ্গের পালা। সূত্রের খবর আগামী ২৭ জানুয়ারি রাজ্য বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব পাস করাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিএএ বিরোধী প্রস্তাব

সিএএ বিরোধী প্রস্তাব

২৭ জানুয়ারি দুপুর ২টো নাগাদ রাজ্য বিধানসভা সিএএ বিরোধী প্রস্তাব পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই খবর মিলেছে। সব রাজনৈতিক দলকেই এই প্রস্তাব সমর্থনের অনুরোধ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দীর্ঘদিন ধরেই সিএএ বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন মমতা। সিএএ নিয়ে তাঁর আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন তিনি।

অমিত শাহের হুঁশিয়ারি

অমিত শাহের হুঁশিয়ারি

সিএএ কিছুতেই প্রত্যাহার করা হবে না। এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব পাস করানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। অমিত শাহ লখনউয়ে সভা করতে গিয়ে সিএএ নিয়ে বিতর্কে অংশ নেওয়ার জন্য সরাসরি আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবকে।

এনপিআরেও আপত্তি মমতা

এনপিআরেও আপত্তি মমতা

শুধু সিএএ নয়, এনআরসি এবং এনপিআরেও আপত্তি জানিয়েছেন মমতা। তিনি অভিযোগ করেছেন এনআরসি নিয়ে দুমুখো নীতি নিয়েছে বিজেপি। মোদী একদিকে বলছেন দেশে এনআরসি চালু করার কোনও পরিকল্পনা নেই অন্যদিকে অমিত শাহ বলে চলেছেন এনআরসি গোটা দেশে চালু হবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+