Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াই জিতবেন কে! তাৎপর্যপূর্ণ জবাব তৃণমূল সুপ্রিমো মমতার

আর মাত্র এক দফা ভোট হলেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে ভোটের ফলাফল নিয়ে। একুশের নির্বাচনে জিতে কে বসবে বাংলার কুর্সিতে। কী হবে নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের ফলাফল। তা নিয়ে তরজা তো চলছেই।

আর মাত্র এক দফা ভোট হলেই কাউন্টডাউন শুরু হয়ে যাবে ভোটের ফলাফল নিয়ে। একুশের নির্বাচনে জিতে কে বসবে বাংলার কুর্সিতে। কী হবে নন্দীগ্রামের হাইভোল্টেজ ভোটের ফলাফল। তা নিয়ে তরজা তো চলছেই। আর সেই তরজায় এবং সংযোজন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক তাৎপর্যপূর্ণ মন্তব্য।

মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নন্দীগ্রাম-জয়ের বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নন্দীগ্রাম-জয়ের বার্তা

সোমবারের সপ্তম দফা ভোট চলাকালীন এবারের ভোটের শেষ প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এদিনই ছিল প্রচারের শেষ দিন। শেষ দফার শেষ প্রচারে উত্তর কলকাতার মিনার্ভা থিয়েটারের ভার্চুয়াল সমাবেশ থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন নন্দীগ্রাম-জয়ের বার্তা।

মমতা ব্যাখ্যা করলেন, কীভাবে আসবে নন্দীগ্রামের জয়

মমতা ব্যাখ্যা করলেন, কীভাবে আসবে নন্দীগ্রামের জয়

নন্দীগ্রাম জয়ের বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী দিচ্ছেন ভোটের আগে থেকেই। ভোটের পর উভয়েই ভিকট্রি সাইন দেখিয়ে জয়ের মার্জিনও বলেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করলেন, কীভাবে আসবে নন্দীগ্রামের জয়। নন্দীগ্রামে তিনিই জিতবেন। তাঁর জয় স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা

বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা

নন্দীগ্রামের জয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, ১০টা বুথে ওরা রিগিং করেছে। তাই ওরা ওই ১০টা বুথেই লিড পেতে পারে। আর আমাদের ফল শুধু খারাপ হতে পারে ওই ১০ বুথেই। বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা। নন্দীগ্রাম আমরাই জিতছি, জিতছি বাংলাতেও, একুশের ভোটে জিতে আমরাই গড়ব সরকার।

দলত্যাগী নেতাদের নিয়ে নীতি তৈরি করবেন মমতা

দলত্যাগী নেতাদের নিয়ে নীতি তৈরি করবেন মমতা

সেইসঙ্গে মমতা জানান, একুশের ভোটে জেতার পর দলত্যাগী নেতাদের নিয়ে একটা নীতি তৈরি করব। আর সেই নীতিতে থাকবে, গদ্দার নেতাদের দলে ঠাঁই দেওয়া হবে না পুনরায়। কেউ ফিরতে চাইলেও তাঁকে দলে নেওয়া হবে না। এ ব্যাপারে কড়া হবেন তিনি। কড়া নিয়মে বাঁধবেন তাঁর তৃণমূল কংগ্রেসকে।

গদ্দারদের আর কোনও জায়গা নেই মমতার দলে!

গদ্দারদের আর কোনও জায়গা নেই মমতার দলে!

সম্র্রতি জল্পনার পারদ চড়েছে যে, একুশের যুদ্ধে তৃণমূল জিতলে আবার বিজেপি ছেড়ে গুটি গুটি পায়ে ঘরে ফিরে আসতে পারেন হেভিওয়েট অনেক নেতাই। কিন্তু পুরনো দল তাঁদের জায়গা দেবে কি? সেই প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়ে গুঞ্জনের ইতি ঘটিয়েছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন গদ্দারদের আর কোনও জায়গা নেই তাঁর দলে।

প্রশ্নের উত্তর লুকিয়ে থাকছে বাংলার ভোট ফলের উপর

প্রশ্নের উত্তর লুকিয়ে থাকছে বাংলার ভোট ফলের উপর

মমতা বলেন, সবাইকে ক্ষমা করতে পারি, কিন্তু গদ্দারদের ক্ষমা করব না। তাহলে প্রশ্ন তৃণমূল জিতলে আর বিজেপি হারলে দলত্যাগীদের কী হবে, তাঁদের কি আর আগের মতো মাথায় তুলে রাখবে বিজেপি? তাঁদের মতামতকেও আর বিশেষ গুরুত্ব দেবে না। সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকছে বাংলার ভোট ফলের উপর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+