বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল, নীতীশ-তেজস্বীকে সাফ জানালেন মমতা

কালীঘাটে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব রেখে চলার বার্তা দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি দলের জাতীয় তকমা চলে যাওয়ার পর খানিক নমনীয় হয়েছেন তিনি।

সোমবার নবান্নে নীতীশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকের পর বিরোধী জোটে কংগ্রেসকে শামিল করতে চাইলেও কংগ্রেসের দাদাগিরি তিনি মানবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে নীতীশ কুমার ও তেজস্বী যাদবকে সাফ জানিয়ে দিয়েছেন বিরোধী জোটে কংগ্রেসের আধিপত্য মানতে রাজি নন তিনি। তিনি নীতী কুমারকে পরামর্শ দিয়েছেন দিল্লির পরিবর্তে পাটনায় বিরোধী নেতাদের নিয়ে বৈঠক ডাকার।

আসলে এই পরামর্শ ছিল কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সূক্ষ্ম বার্তা দেওয়া যে, তৃণমূল কংগ্রেস এখনও কংগ্রেসকে নেওয়ার পক্ষে নয়। তিনি চান না, গ্র্যান্ড ওল্ড পার্টি প্রধান ভূমিকা গ্রহণ করুক বিরোধী জোট গঠনে। কংগ্রেসকে পার্শ্বচরিত্রেই তিনি দেখতে চান।

বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল

কলকাতায় বৈঠকের পরে বিরোধী ঐক্য তৈরির প্রচেষ্টা মসৃণ গতি পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু মমতার পরামর্শ সেই প্রচেষ্টাকে ধাক্কা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিরোধী দলগুলির একযোগে বিজেপি বিরোধী লড়াই করার একটা পন্তা তৈরি হবে, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালেন মমতা।

২০২৪-এ বিরোধী দলগুলি একসঙ্গে লড়াই করে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছে। কিন্তু সেখানে বারবারই প্রশ্ন চিহ্ন খাঁড়া করছে কংগ্রেস-বিরোধী অবস্থান। একদল কংগ্রেসের নেতৃত্বে বিজেপি বিরোধ জোটের পক্ষে, অন্যদল কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী জোটের পক্ষে।

নীতীশ কুমার সম্প্রতি রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে জোটের দৌত্য শুরু করেছিলেন। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থেকে যে পরামর্শ পেলেন, তাতে জোট ফের ধাক্কা খেতে পারে। এখন দেখার মমতার পরামর্শ মতো নীতীশ কুমার পাটনায় বিরোধী ঐক্যের সমাবেশ ডাকেন, নাকি দিল্লিতে।

বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল

বিজেপি বিরোধী জোট গড়তে সবার আগে যেটা দরকার, সেটা হল একটা বার্তা দেওয়া যে, আমরা ঐক্যবদ্ধ। মমতার সঙ্গে বৈঠক কিন্তু এদিন সেই বার্তা দিতে ব্যর্থ হল। মমতা বলেন, আগেও বলেছি আমার কোনো আপত্তি নেই। আমি চাই বিজেপি শূন্য হয়ে যাক।

তারপরেও একটা কিন্তু থেকে যাচ্ছে। সেই কিন্তু হল, বিরোধী জোটে কংগ্রেসের দাদাগিরি মানব না। অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী জোট গড়তে এখনও অনীহা। নীতীশ এবং তেজস্বী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসলেও, তা কার্যত ব্যর্থ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+