তৃণমূলের রাজ্য কমিটি গড়লেন মমতা, কোন নেতা কোন পদে অভিষিক্ত! একনজরে
তৃণমূলের রাজ্য কমিটি গড়লেন মমতা, কোন নেতা কোন পদে অভিষিক্ত! একনজরে
তৃণমূল কংগ্রেসে নতুন করে গড়া হল রাজ্য কমিটি। সেই কমিটিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হল ঠিকই, কিন্তু রাজ্য কমিটির সর্বোচ্চ পদে রয়ে গেলেন সেই সু্ব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য কমিটিতে আনা হল সাংসদ সৌগত রায়কে। আর গড়া হল শৃঙ্খলারক্ষা কমিটি। একইসঙ্গে মিডিয়া সেলও গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে মঙ্গলবার তৃণমূলের বর্ধিত রাজ্য কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। দলের নেতা-কর্মীদের পথনির্দেশিকা দেন তিনি। প্রথমেই রাজ্য কমিটি গড়ে দেন নতুন করে। তৃণমূলের রাজ্য সভাপতি হন সুব্রত বক্সি। দলের মহাসচিব পদে ফের পার্থ চট্টোপাধ্যায় বসলেন। রাজ্য কমিটির সহ সভাপতি করা হয় সৌগত রায়কে।
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের মহাসচিব পদে পার্থ চট্টোপাধ্যায়ই থাকছেন। রাজ্য সভাপতি হচ্ছেন সুব্রত বক্সি। মহিলা তৃণমূলের রাজ্য সভাপতি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য কমিটির সহ সভাপতি হচ্ছেন অমিত মিত্র, সৌগত রায়, ব্রাত্য বসু, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও'ব্রায়েন প্রমুখ।
তৃণমূলের সাধারণ সম্পাদক হচ্ছেন ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, তন্ময় বোস, রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান হচ্ছে রাজ চক্রবর্তী, এদিন মিডিয়া সেলও গড়ে তোলা হল। তৃণমূলের মিডিয়া সেলে থাকছেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এদিন বেশ কয়েকটি জেলার সভাপতির নামও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি করা হয় গোপাল শেঠকে। নদিয়া উত্তরের সভাপতি করা হয় কল্লোল খাঁকে। এদিন দলের রাজ্য কমিটি ও বিভিন্ন শাকা কমিটি গঠন করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন শৃঙ্খলাপরায়ণ হয়ে দল করার।
তিনি বলেন, দম্ভ ত্যাগ করতে হবে। সবাইকে এক হয়ে চলতে হবে। তিনি বলেন, যত্রতত্র মুখ খোলা যাবে না। উল্টোপাল্টা বলে ভাইরাল হওয়া চলবে না। তিনি এদিন নির্দল ও নির্দল প্রার্থীদের নিয়ে যাঁরা ঘুরছেন তাঁদের সাবধান করে দেন। মনে রাখবেন এটাই আপনাদের কাছে শেষ সুযোগ। দলের দরজা খোলা রয়েছে, যেখানে খুশি যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল করলে আদর্শ নিয়ে দল করতে হবে।
মমতার সাফ কথা যাঁরা নির্দল হয়েছেন, যাঁরা নির্দলদের সঙ্গে ঘুরছেন, তাঁদের সতর্ক করা হয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যাঁরা শৃঙ্খলাভঙ্গ করেছেন তাঁদের প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ করা হবে। দুবার শোকজ হয়ে গেলেই সাসপেন্ড করা হবে। সোজা নাম কেটে দেওয়া হবে তৃণমূল থেকে।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?










Click it and Unblock the Notifications