Mamata Banerjee: 'লুকিয়ে খাওয়ার অভ্যাস আমাদের ছিল না', 'জয় ইন্ডিয়া' বলে কাকে বিঁধলেন মমতা
West Bengal Cm Mamata Banerjee: সিঙ্গুরে আন্দোলনের সময় আমরণ অনশন করেছিলাম। লুকিয়ে খাওয়া-দাওয়া করা আমাদের অভ্যাস ছিল না। সিঙ্গুর আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার কন্যাশ্রী দিবস। আর এমন একটা দিনে বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুর প্রসঙ্গ তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর বলতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন তিনি। একই সঙ্গে আক্রমণ শানালেন বিরোধীদেরও।
কন্যাশ্রী দিবস নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রীদের সামনে এদিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। আর তা বলতে গিয়ে নিজের দুটি কবিতা পাঠ করে শোনান। যার মধ্যে একটি সিঙ্গুর আন্দোলনের সময় লেখা বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কৃষকদের জমি ফেরতের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছিলাম। একেবারে আমরণ অনশন চালাচ্ছিলাম। ২৬ দিনের মাথায় মনেই হয়েছিল মরে যাব। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লুকিয়ে খাওয়া আমাদের অভ্যাস নয়। এখন যেভাবে করা হয়। কার্যত এভাবেই বিরোধীদের আক্রমণ শানালেন তিনি।

অন্যদিকে রাত পোহালেই স্বাধীনতা দিবস। ফ্রিডম অ্যাট মিট নাইটের একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। তার আগে স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদানে কথা তুলে ধরেন তিনি। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা থেকেই স্বাধীনতার লড়াই হয়েছিল। আন্দামানের সেলুলার জেলে গেলে দেখা যাবে ৯০ শতাংশই সেখানে বাংলার নাম। কিছু অবশ্য পাঞ্জাবি রয়েছে। ফলে বাংলাকে যাতে কেউ না চমক দেখায় সেই বার্তাই এদিন দেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, বাংলাকে আমারই চমক দেখাব উন্নয়নের মাধ্যমে।
অন্যদিকে কন্যাশ্রীর সাফল্যর কথাও এদিন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, কন্যাশ্রী একটা ব্র্যান্ড। গোটা বিশ্বের বুকে স্বর্ণাক্ষরে এই ব্র্যান্ডের কথা তুলে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে এটা একদিন হবে বলেও এদিন মন্তবয করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এই টাকার কথা দেওয়া হয় সে বিষয়েও বার্তা দেন তিনি।
বলেন, বিদ্যালয় স্তরে অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত কন্যাশ্রী ১ এর টাকা দেওয়া হয়। একাদশ এবং দ্বাদশ স্তরে রয়েছে কন্যাশ্রী ২। এছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কন্যাশ্রীর টাকা দেও১য়া হয়। একই সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা কীভাবে ১০ লাখ টাকা লোন পাবেন তাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য শেষে 'জয় ইন্ডিয়া'র স্লোগান শোনা যায় তাঁর মুখে। গত কয়েকদিন আগে মোদী বিরোধী এই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications