Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাইক্লোন বুলবুলের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্থদের পাশে মমতা, এককালীন মিলবে ২৭ হাজার

সাইক্লোন বুলবুল ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে বাংলার বুকে। সুন্দরবন সংলগ্ন বকখালি, হেমতাবাদ-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ঝড়বিধ্বস্তমানুষের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাইক্লোন বুলবুল ধ্বংসলীলা চালিয়ে গিয়েছে বাংলার বুকে। সুন্দরবন সংলগ্ন বকখালি, হেমতাবাদ-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে ঝড়বিধ্বস্তমানুষের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তৃণমূল সরকার এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে এই সাহায্যদানের কথা ঘোষণা করেন।

সাইক্লোন বুলবুলের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্থদের পাশে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২৭ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ন্যূনতম এক হাজার টাকা পাবেন কৃষকরা। ক্ষতির পরিমাণ বিচার করে এই অনুদান দেওয়া হবে। সেই কারণেই অনুদানের মাত্রা ১ হাজার থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে মৌজায় ৩৩ শতাংশ ও তার বেশি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, সেখানেই ক্ষতিপূরণ দেওয়া হবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির চাষিদের হাত এই ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। কোন ধরনের শস্যে কী পরিমাণ ক্ষতি হলে এই সাহায্য মিলবে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

এই টাকা দেওয়া নিয়ে দুর্নীতি আটকাতেও কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। রাজ্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। তার আগে প্রত্যেক সাহাষ্য-প্রাপককে চিঠি দেওয়া হবে। প্রমাণপত্র দাখিল করতে হবে সবাইকে। কৃষি দফতর আবেদনকারীর তথ্যগুলি যাচাই করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+