দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার চাকরি, কর্মসংস্থানের নতুন দিশা খুলে দিলেন মুখ্যমন্ত্রী

দুয়ারে রেশন প্রকল্পে ৪২ হাজার চাকরি, কর্মসংস্থানের নতুন দিশা খুলে দিলেন মুখ্যমন্ত্রী

গোটা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্প সূচনার সঙ্গে সঙ্গে ৪২,০০০ কর্মসংস্থানের সুযোগ দিয়েছেন তিনি। দুয়ারে রেশন প্রকল্পের জন্য ২১ হাজার রেশন ডিলারের ৪২ হাজার কর্মীর প্রয়োজন হবে। তাদের সরকার অর্ধের বেতন দেবেন। অর্থাৎ তাঁদের ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। সেই বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার। অর্থাৎ ৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার। আর বাকি ৫ হাজার টাকা দেবেন রেশন ডিলাররা।

দুয়ারে রেশনে নতুন কর্মসংস্থান

দুয়ারে রেশনে নতুন কর্মসংস্থান

দুয়ারে রেশন প্রকল্প সূচনা করার সঙ্গে সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে রেশন প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। এক্ষেত্রে একা রেশন ডিলারদের পক্ষে সবটা করা সম্ভব নয়। সেকারণে রেশন ডিলাররা ২ জন করে কর্মী নিয়োগ করতে পারবেন বলে জানিয়েছে। অর্থাৎ রাজ্যে ২১ হাজার রেশন ডিলার ২ জন করে কর্মী নিয়োগ করতে পারবেন। তাঁদের ১০ হাজার টাকা বেতন দিতে হবে। সেই টাকার অর্ধেক দেবে রাজ্য সরকার। অর্ধেক রেশন ডিলারদের দিতে হবে বলে বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তিনি।

দুয়ারে রেশন প্রকল্পের গাড়ি

দুয়ারে রেশন প্রকল্পের গাড়ি

দুয়ারে রেশন প্রকল্পে শুধু কর্মসংস্থানের সুযোগ হয়নি। রেশন ডিলারদের বিশেষ গাড়িও দিয়েছে রাজ্য সরকার। সেই বিশেষ গাড়িতে করেই দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে। যাঁরা সরকারের দেওয়া গাড়ি নেবেন না তাঁদের গাড়ি কেনার জন্য আলাদা করে ১ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার। একই সঙ্গে কুইন্টাল প্রতি কমিশন বাড়ানো হয়েছে রেশন ডিলারদের। ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন মমতা। রাজ্যের ১০ কোটি মানুষের বাড়িতে পৌঁছে যাবে রেশন। গোটা দেশে কোথাও এমন প্রকল্প উদ্বোধন হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার এই প্রকল্প একটা সময়ে গোটা বিশ্বে মডেল তৈরি করবে বলে দাবি করেছেন তিনি।

মহিলাদেরও ডিলার হওয়ার সুযোগ

মহিলাদেরও ডিলার হওয়ার সুযোগ

অনেকেই রেশনের ডিলারশিপ নিতে চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদেরও এগিয়ে আসার সুযোগ দিতে বলেছেন তিনি। সেই জন্য মহিলাদের ক্ষেত্রে ডিলাপশিপ নেওয়ার জন্য ১ লক্ষ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত করে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। রেশন ডিলারদের সুবিধার্থে বিলিং প্রক্রিয়া অনলাইনে করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেশন বিলিকে কোনও রকম বাধা তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির নিশানা

বিজেপির নিশানা

দুয়ারে রেশন প্রকল্পে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন রাজ্যে কোনও বিনিয়োগ নেই তাই দুয়ারে রেশন প্রকল্পে কর্মসংস্থান দিচ্ছে রাজ্য সরকার। তিন মাসের মধ্যে স্পষ্ট হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্পে কীভাবে কাজ হবে। রাজ্যে মানুষের যে কর্মসংস্থান নেই সেটা স্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এদিকে আজই আবার রাজ্যে এসএসসি পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+